৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আপত্তিকর ম্যাসেজ পাঠানোয় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

অনলাইন ডেস্ক : হোয়াটসঅ্যাপে আপত্তিকর ম্যাসেজ পাঠানোর অভিযোগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দেন।

এছাড়া অভিযুক্ত ওই মন্ত্রীকে লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন আপত্তিকর এবং অপমানজনক হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছেন বলে একটি সংবাদপত্র সংবাদ প্রকাশ করার পর মন্ত্রীর পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। সংবাদমাধ্যম মেইল অন সানডে এ বিষয়ে রিপোর্ট করার পর গর্টন এবং ডেন্টনের এই সাংসদকে লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ   ‘আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট বোর্ড, এর সমাধান দরকার’

হোয়াটসঅ্যাপে পাঠানো আপত্তিকর এবং অপমানজনক এসব বার্তায় অ্যান্ড্রু গুয়েন ভোটার, সহকর্মী এমপি এবং কাউন্সিলরদের অপমান করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

যুক্তরাজ্যের একজন সরকারি মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার “সরকারি পদে যারা আছেন তাদের উচ্চ মান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ” এবং “যে কোনও মন্ত্রী এই মান পূরণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না”।

অন্যদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে অ্যান্ড্রু গুয়েন বলেছেন, “অত্যন্ত বাজেভাবে ভুল বিচার করা” মন্তব্যের যে কোনও অপরাধের জন্য তিনি দুঃখিত।

তিনি আরও বলেছেন, তিনি প্রধানমন্ত্রী এবং লোবার পার্টির সিদ্ধান্ত বুঝতে পেরেছেন এবং “যদিও বরখাস্ত করা খুবই দুঃখজনক, তারপরও আমি যে কোনও উপায়ে তাদের সমর্থন করব”।

আরও পড়ুনঃ   শহিদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, ৫০ বছর বয়সী গুয়েনকে পার্টির সদস্য হিসাবে “প্রশাসনিকভাবে বরখাস্ত করা হয়েছে”। তিনি আরও বলেছেন, “লেবার পার্টির নিয়ম ও পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে করা মন্তব্য” তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই মুখপাত্র আরও বলেছেন, “যদি কোনও ব্যক্তি লেবার পার্টির সদস্য হিসাবে তাদের কাছ থেকে প্রত্যাশিত উচ্চ মান লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয় তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST