১৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

নাটোর প্রতিনিধি : নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে যাত্রীবাহী বাস ও মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন—ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেনটেটিভ শফিকুল ইসলাম এবং পুঠিয়া উপজেলার পরিতোষ কুমারের ছেলে উৎসব দত্ত।

শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   নগরীরতে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

বনপাড়া হাইওয়ে থানা-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এতে আহত হয় আরও দুইজন। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আহত দুই জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা হত্যার অভিযোগে সাবেক স্বরাষ্টমন্ত্রী ও সাবেক এমপি ওদুদ সহ ১৮ জনের নামে মামলা

বনপাড়া হাইওয়ে থানা-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বাস-ট্রাকের সংঘর্ষে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST