২৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীরতে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

স্টাফ রিপোর্টার : নগরীরতে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার বিকালে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- অটোরিকশার যাত্রী বিষ্ণু (৬৫) ও মো. সাদ (১৪)। বিষ্ণুর বাড়ি পবা উপজেলার নবগঙ্গা এলাকায়। আর সাদের বাড়ি একই উপজেলার বালিয়া। দুর্ঘটনায় বালিয়া এলাকার আরেক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। তার নাম মো. সাজু (৪০)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ   ইতালির রাস্তায় মুখ থুবড়ে পড়ল বিমান : দাউদাউ আগুন, নিহত ২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে রেললাইনের ওপর অটোরিকশাটি উঠে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীমুখি একটি কমিউটার ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিষ্ণুর মৃত্যু হয়। আর আহত দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার জানান, দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়েছেন। বিষ্ণুর মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ   তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ওই রেলক্রসিংয়ের ওপর বর্তমানে ওভারপাস নির্মাণের কাজ শুরু হয়েছে। এ জন্য দুইদিক থেকেই রাস্তা বন্ধ করে দেওয়া আছে। বন্ধ রাস্তায় অটোরিকশাটি কীভাবে সেখানে গেল সেটাই বুঝতে পারছি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST