১৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা, জমির সীমানা পিলার অপসারণ, গাছ কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকালে তানোর উপজেলার শিবরামপুর গ্রামে নিজ বাড়িতে অবস্থানকালে সুফিয়া বেগম ও তার পুত্রবধূর ওপর প্রতিবেশীরা হামলা ও হুমকি দেন। অভিযোগে বলা হয়, মো. নজরুল ইসলাম, তার ছেলে মতিউল ইসলাম (শিশির), আব্দুল হালিম ও রতন মুন্ডা জোরপূর্বক সুফিয়া বেগমের ভোগদখলীয় জমির সীমানা পিলার তুলে ফেলেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। একই সঙ্গে তার সীমানার ভেতরে থাকা একটি নিমগাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

আরও পড়ুনঃ   চিকিৎসার নামে অচেতন করে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ভুক্তভোগী সুফিয়া বেগম জানান, তার স্বামী প্রবাসে থাকায় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত মতিউল ইসলাম শিশির তাকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং হত্যার হুমকি দেয়। তিনি বলেন, (সুফিয়া বেগম)আমাকে বলা হয়েছে, তোকে আমি দেখে নেব। এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে দুজন সাক্ষীর নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   নগর ডিবি’র অভিযানে গাঁজা সহ গ্রেপ্তার ২

এ বিষয়ে অভিযুক্ত মতিউল ইসলাম শিশিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেশ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST