২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা হত্যার অভিযোগে সাবেক স্বরাষ্টমন্ত্রী ও সাবেক এমপি ওদুদ সহ ১৮ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যার নয় বছর পর সাবেক স্বরাষ্টমন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও র‌্যাব কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় আরও অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিহত আসাদুল্লাহ তুহিনের আপন মামা মো. কবিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

নিহত আসাদুল্লাহ তুহিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর এলাকার চকপাড়া গ্রামে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাববগঞ্জ সিটি কলেজ শাখার সভাপতি ছিলেন।

মামলার আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী ফটিক , জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন , মো. এজাবুল হক বুলি , মো. মাইনুল ইসলাম , ডা. ইব্রাহিম আলী , মো. সোহেল , বেনজির আহমেদ , তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খাঁন আলমগীর, তৎকালীন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল, এসআই বিশারুল ইসলাম, এসআই শহিদুল ইসলাম, হাবিলদার খাইরুল ইসলাম, ল্যান্স কর্পোরাল ওমর ফারুক, নায়েক মো. সওদাগর আলী, মো. মাসুম বিল্লাহ, নুর মুহাম্মদ শিকদার, সিপাহী শফিকুল ইসলাম ও এসআই আবু হুরায়রা।

আরও পড়ুনঃ   মনিরামপুরে বিডি খবর-এর ভারপ্রাপ্ত সম্পাদককে প্রকাশ্যে গুলি করে হত্যা

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালের ২৬ জানুয়ারি দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে নিজ বাড়ি থেকে চোখ বেঁধে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় আসাদুল্লাহ তুহিনকে। এ সময় তিনি গাড়িতে উঠতে আপত্তি করলে রাইফেলের বাট দিয়ে তাকে বেধাড়ক পিটিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় র‌্যাব সদস্যরা। রাত আনুমানিক ১০টা থেকে ১টার মধ্যে উল্লেখিত আসমিদের উপস্থিতিতে তৎকালীন চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে অস্থায়ী র‌্যাব কাম্পে তুহিনকে বেধাড়ক মারপিট করা হয়। তার কাছে জামায়াত নেতাদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। আসামিদের প্রচণ্ড মারধরের ফলে আসাদুল্লাহ তুহিন গুরুত্বর জখম হয়ে মারা যান। এই মৃত্যুর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তুহিনের মরদেহকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয় এবং রাস্তায় ফেলে গাড়ি চাপা দেওয়া হয়। মৃত্যুর প্রকৃত কারণ যেন উদঘাটিত না হয় সেজন্য তৎকালীন বি.এম.এ নেতা ডা. গোলাম রাব্বানী ফটিককে দায়িত্ব দেওয়া হয় এবং সে চিকিৎসকদের প্রভাবিত করে মিথ্যা ও বানোয়াট সরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট করানো হয়।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ এবং মাদকদ্রব্য উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, বাদির আবেদনটি যাচাই বাছাই শেষে মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বাঘার চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্তে জনমনে স্বস্তি

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেনটাডলসহ গ্রেফতার ১

গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের

রাজশাহীতে ২ মণ গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ইরান ও লেবাননে নতুন হামলা, হুমকিতে যুদ্ধবিরতি

পবিত্র ঈদুল আজহা কাল

১০

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১১

ট্রাক উল্টে নিহত ছয় জনের নওগাঁয় দাফন সম্পন্ন

১২

সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ঈদে রাজশাহীর নিরাপত্তায় সতর্ক র‌্যাব

১৪

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

১৫

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

১৬

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

১৭

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

১৮

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

১৯

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST