১৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

৫ কোটি না দিলে সালমানকেও বাবা সিদ্দিকির মতো মরতে হবে

অনলাইন ডেস্ক : অনেক বছর আগে এক কৃষ্ণসার হরিণ হত্যায় অভিযুক্ত হন বলিউড অভিনেতা সালমান খান। হরিণ মারার প্রতিশোধ হিসেবে নায়ককে বহুবার হত্যার হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই নামের এক গ্যাং সংগঠন। মাস কয়েক আগে সালমানের বাসায় গুলিও চালায় বিষ্ণোইরা।

এবার আসল নতুন এক হুমকি। সালমান খান ৫ কোটি টাকা না দিলে তার পরিণতি হবে বাবা সিদ্দিকির মত। উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিক খুন হওয়ার পর হত্যার দায় নেয় সেই বিষ্ণোই গ্যাং।

এমন হুমকি বার্তা সম্প্রতি হাতে আসে মুম্বাই পুলিশের কাছে। আর সেই হুমকি বার্তা পেয়েই নড়েচড়ে বসে পুলিশ। হুমকি-বার্তা কারা পাঠাল, এর নেপথ্যে লরেন্স বিষ্ণোইরা আছে কি না, তা অবশ্য স্পষ্ট করতে পারেনি পুলিশ- তদন্ত চলছে।

আরও পড়ুনঃ   ‘চোখে কুলাচ্ছে না? তাহলে স্ক্রল করুন’

সংবাদ সংস্থা এএনআই জানায়, বৃহস্পতিবার মুম্বাই ট্র্যাফিক পুলিশের হোয়াট্‌সঅ্যাপ নম্বরে হুমকি-বার্তাটি পাঠানো হয়। সেখানে লেখা হয়, ‘সালমান খানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে। বিষয়টি হালকা ভাবে নেবেন না। যদি সালমান খান বেঁচে থাকতে চান আর লরেন্স বিষ্ণোদের সঙ্গে শত্রুতার অবসান চান, তবে তাকে ৫ কোটি টাকা দিতে হবে।’

একই সঙ্গে হুঁশিয়ারির সুরে ওই বার্তায় লেখা হয়েছে, ’যদি টাকা না দেওয়া হয়, তবে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।’

আরও পড়ুনঃ   সন্তানের পিতৃত্ব নিয়ে না প্রশ্ন তৈরি হয়, ভয় অভিনেত্রীর

মুম্বাই পুলিশ জানায়, এই খুনের পেছনেও রয়েছে লরেন্স বিষ্ণোইদের হাত। বাবার সঙ্গে বরাবরই সুসম্পর্ক ছিল সালমানের। তার জন্যই শাহরুখ খানের সঙ্গে ফের মিটমাট হয়েছিল সালমানের। বিভিন্ন সমস্যায় বি-টাউনে প্রায়ই অনেক সমস্যার সমাধান করেছেন বাবা সিদ্দিক। প্রতি বছর ইফতারে পার্টির আয়োজনও করতেন এই প্রাক্তন কংগ্রেস নেতা।

এদিকে বুধবার সালমানকে খুনের ছক কষার অভিযোগে হরিয়ানার পানিপথ থেকে সুখ ওরফে সুখবীর বলবীর সিংহ নামে এক জনকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ব্যক্তি বিষ্ণোই দলের সদস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST