২৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

‘সানি দেওলের ছেলের থেকেও ছোট আমি, কিন্তু বয়স বাধা হয়নি’

অনলাইন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের অভিনেত্রী উর্বশী রাউতেলা। কাজ করেছেন দক্ষিণী সিনেমাতেও। নিজের রূপের কারণে ভক্তদের কাছেও আকাঙ্খিত তিনি। বিশেষ করে ক্যারিয়ারে কয়েকটি সিনেমায় বেশ সাহসী চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

কখনো কাজ করেছেন নিজের চেয়ে বয়সে বড় নায়কদের সঙ্গেও। যাদের সঙ্গে রোমান্টিক দৃশ্যেও অভিনয় করতে হয়েছে এই তারকাকে। কিন্তু বয়সে বড় তারকাদের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল উর্বশীর?

সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী। যেখানে সানি দেওলের সঙ্গে রোমান্স নিয়ে কথা বলেন উর্বশী।

আরও পড়ুনঃ   ৩০ সেকেন্ড হাঁটার পরেই ক্লান্ত হয়ে পড়েছিলাম : সোনাক্ষী

মূলত সানির সঙ্গে ‘সিং সাব’ সিনেমায় জুটি বেধে কাজ করেছিলেন উর্বশী। বয়সে তার চেয়ে ৩৮ বছরের বড় এই অভিনেতা। যার সঙ্গেই রোমান্টিক দৃশ্যেও অভিনয় করতে হয়েছে।

এ বিষয়ে উর্বশী বলেন, ‘এখন আমি ৬০ বছরের অভিনেতার সঙ্গে রোমান্স করার রেকর্ড ভাঙতে চাই। ৩৮ বছর তো কিছুই নয়।’

উর্বশী রাউতেলা জানান, বয়স তার কাছে কখনও বাধা হিসেবে কাজ করেনি। বরং তিনি বিভিন্ন বয়সের অভিনেতাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি, অভিনেতাদের সঙ্গে কাজ করা এবং রোমান্স করা একটি বিশেষ অভিজ্ঞতা। আমি সবসময় নতুন কিছু করতে চাই যেখানে বয়স কোনও বাধা নয়।’

আরও পড়ুনঃ   গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা, বিয়ে কবে?

‘সে কারণেই যখন সিং সাব-এ অভিনয় করি, তখন সানিজির ছেলের থেকেও বয়সে ছোট আমি। কিন্তু বয়স আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। তিনি একজন কিংবদন্তি। তার সঙ্গে কাজ করা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। ওই সিনেমায় কাজ করেই তার থেকে অনেক কিছু শিখেছি।’

পাশাপাশি উর্বশী জানান, অভিনয়ের ক্ষেত্রে তার বয়স ব্যবধানে কোন সমস্যা না থাকলেও বাস্তব জীবনে বেশি বয়সের কাউকে বিয়ে করবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST