৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দল ঘোষণার পর চোটে পড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন দুটি ম্যাচের জন্য গতকাল (বুধবার) স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তে শিবিরে স্বস্তি ফিরিয়ে দলে ফিরেছেন দুই মাস চোটের কারণে মাঠের বাইরে থাকা লিওনেল মেসি। তবে এরই মাঝে নতুন করে চোটে পড়েছেন আরেক তরুণ তারকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গতকাল চোট পান আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস।

জুভেন্তাসের হয়ে তিনি খেলতে নেমেছিলেন আরবি লাইপজিগের বিপক্ষে। ম্যাচের দশম মিনিটেই তিনি পায়ে অস্বস্তি বোধ করেন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তার ইনজুরিতে পড়ার কথা পরে নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব জুভেন্তাস। লোয়ার গ্রেড ইনজুরিতে পড়েছেন নিকো। যার কারণে আর্জেন্টিনার আসন্ন দুই ম্যাচে তিনি থাকছেন না। এখন পর্যন্ত তার বদলি হিসেবে কাউকে দলে নেননি লিওনেল স্কালোনি।

অক্টোবর উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে আগামী ১১ অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর মেসির দল বলিভিয়ার মুখোমুখি হবে। সে উপলক্ষ্যে স্কালোনি গতকাল ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই সেই দলে ছিলেন নিকো গঞ্জালেস। আক্রমণভাগের বামপাশে তাকে খেলাতে দেখা গেছে আলবিসেলেস্তে কোচকে।

আরও পড়ুনঃ   প্রথম পাতা

কোপা আমেরিকাসহ সর্বশেষ ৬ ম্যাচের পাঁচটিতেই আর্জেন্টিনার জার্সি গায়ে তুলেছিলেন গঞ্জালেস। ফলে কোপাজয়ী আর্জেন্টিনা দলে তার অবস্থান যে গুরুত্বপূর্ণ সেটাই টের পাওয়া যায়। লেফট উইংয়ে নিকো বিশ্বকাপজয়ী কোচ স্কালোনির বিশ্বস্ত তারকা। তার অনুপস্থিতিতে সম্ভবত দলে নতুন কেউ ডাক পাওয়ার আশা করতে পারেন। এর আগের স্কোয়াড থেকে অক্টোবর উইন্ডোর জন্য ঘোষিত দল থেকে বাদ পড়েছেন মাতিয়াস সুলে, ভ্যালেন্টিন ক্যাসেলানোস ও জিউলিয়ানো সিমিওনে। তাদের মধ্য থেকে একজন ডাক পেতে পারেন নিকোর বদলি হিসেবে।

আসন্ন দুই ম্যাচের জন্য ২০ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাজকে প্রথমবার জাতীয় দলে ডেকেছেন আর্জেন্টাইন কোচ। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমানে ট্রেনিংয়ে থাকা এই তরুণের আন্তর্জাতিক অভিষেক হওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া আগের উইন্ডোর আর্জেন্টিনা দলে না থাকা নিকোলাস তালিয়াফিকো, লিওনার্দো বালের্দি, এজাকুয়েল প্যালাসিওস এবং মার্কাস আকুনাও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

এদিকে, গত ম্যাচে কলম্বিয়ার কাছে হারের পর মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করে বসেন দলটির প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যে কারণে তাকে পরবর্তী দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সে কারণে তার দলে অনুপস্থিতি অনুমেয়ই ছিল। তার জায়গায় চতুর্থ কিপার হিসেবে কাকে নেওয়া হতে পারে সেই আলোচনা ছিল। তবে নতুন করে কাউকে না ডেকে স্কালোনি আগের স্কোয়াডে থাকা জেরোনিমো রুলি, জুয়ান মুসো এবং ওয়াল্টার বেনিতেজকে রেখেছেন স্কোয়াডে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST