৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক : শিরোনাম দেখে খটকা লাগছে? ২০২৬ ফুটবল বিশ্বকাপের এখনো ঢের বাকি। তা ছাড়া বিশ্বকাপের ফাইনালে কখনো মুখোমুখি হয়নি লাতিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ভাবছেন, তাহলে বিশ্বকাপে ফাইনালের কিভাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই হতে যাচ্ছে।

ফুটসাল বিশ্বকাপের ফাইনালের দ্বৈরথে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। এই টুর্নামেন্টেরও আয়োজক বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।

দেখতে ফুটবলের মতোই আরেকটা খেলা ফুটসাল। তবে মাঠের দৈর্ঘ্য, বলের আকৃতিতে কিছুটা পার্থক্য আছে। তবে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই খেলাও। বিশেষ করে লাতিন অঞ্চলে নিয়মিতই আয়োজন হচ্ছে এই খেলা। কনমেবল ফুটসাল কোপা আমেরিকাতে বয়স ভিত্তিক দলেরও অংশগ্রহণ আছে।

আরও পড়ুনঃ   কোহলিকে টপকে ছক্কার রেকর্ড আভিষেকের

ফুটবল কিংবা ফুটসাল—ক্রীড়াঙ্গনে যে খেলাতেই মাঠে নামুক, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আবারও তেমন জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা।

উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ইতোমধ্যে নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট। শিরোপার লড়াইয়ে মেগা ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।

আগামী ৬ অক্টোবর (রোববার) ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। এবারও তারা ফাইনাল নিশ্চিত করল।

আরও পড়ুনঃ   এমপি আনার হত্যা মামলা তদন্তে কোনো চাপ নেই : ডিএমপি কমিশনার

অপরদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় ফাইনালের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‌‌‘হেক্সা মিশন’ পূর্ণ করবে সেলেসাওরা।

এবারের আসরে ‘বি’ গ্রুপ থেকে অংশ নিয়ে ব্রাজিল নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০-০ গোলে, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়া ৮-১ গোলে এবং তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে তারা ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করে ব্রাজিল। আর সেমিতে ইউক্রেনকে ৩-২ গোলে হারায় সেলেসাওরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডেঙ্গু প্রতিরোধে রাসিকের উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি’

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১০

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১১

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১২

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

১৪

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

১৫

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

১৬

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

১৭

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

১৮

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

১৯

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

২০

Design & Developed by: BD IT HOST