২৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৭ বছর ধরে ফেসবুক ব্যবহার করেন না সারিকা

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সক্রিয় থাকেন তারকারা। নিজেদের জীবনের বিভিন্ন মুহূর্ত, অনুভূতির গল্পগুলো সেখানেই তুলে ধরেন তারা।

ভক্তদের সঙ্গেও শিল্পীদের যোগাযোগের অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। নিজের প্রিয় তারকাকে সেখানেই প্রতিনিয়ত দেখতে পান অনুরাগীরা।

এক্ষেত্রে একদমই ব্যতিক্রম ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, সাত বছর ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করেন না।

আরও পড়ুনঃ   অজয় আমার সঙ্গে রোমান্স করতে চায় না : টাবু

কারণ হিসেবে সারিকা বলেন, ‘সাত বছর হলো ফেসবুক, ইনস্টাগ্রাম কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এর পেছনে স্পেসিফিক কোনো কারণ নেই। এ জীবনেই আমি অভ্যস্ত হয়ে গেছি। গত বছর একবার ভাবলাম অ্যাকাউন্ট খুলব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় না থাকাটাই আমার কাছে স্বাচ্ছন্দ্যের মনে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সব কিছুরই ভালো-মন্দ থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেরও অনেক ভালো দিক আছে। ভক্তদের সঙ্গে যোগাযোগ, সরাসরি ইন্টারঅ্যাকশন হয়। এটা খুব মিস করি। তবে এটা ব্যবহার না করায় আমার অনেক সময় বাঁচে, নেতিবাচক অনেক কিছু থেকেই দূরে থাকতে পারছি। আমি সোশ্যাল মিডিয়ার বিপক্ষে নই। আসলে অনেক দিন এটা থেকে দূরে থাকতে থাকতেই অভ্যস্ত হয়ে গেছি।’

আরও পড়ুনঃ   কানের লাল গালিচায় শুভ্র সিমি, সবুজ রেশমি শাড়িতে শর্মিলা

সম্প্রতি প্রকাশ পেয়েছে সারিকার নতুন ওয়েব সিরিজ ‘মায়া’র টিজার। রায়হান রাফী নির্মিত এই ওয়েব সিনেমায় তার বিপরীতে দেখা যাবে অভিনেতা মামনুন ইমনকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১০

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১১

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

১২

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১৩

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১৪

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৫

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১৬

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৭

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৮

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৯

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST