১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

অজয় আমার সঙ্গে রোমান্স করতে চায় না : টাবু

অনলাইন ডেস্ক : ঘনিষ্ঠ মুহূর্তে অভিনয় নিয়ে নাকি কোনো আগ্রহই নেই বলিউড অভিনেতা অজয় দেবগণের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন অভিনেত্রী টাবু।

একাধিক ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন এই জুটি। আগামীতে ‘অউরোঁ মে কাহাঁ দাম থা’ নামে একটি ছবিতে একসঙ্গে কাজ করবেন তারা। সেই সিনেমায় কাজ করার আগেই অজয় নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর।

বহু বছর ধরে একে অপরকে চেনেন অজয় ও টাবু। তবুও নাকি পর্দায় রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করার ব্যাপারে কোনও আগ্রহ নেই অভিনেতার। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের সময়ে অজয়কে সঙ্গী হিসেবে পেয়ে কেমন লাগে, এই প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। উত্তরে টাবু বলেন, ‘আমার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে ওর কোনও আগ্রহই থাকে না।’

আরও পড়ুনঃ   ফারিয়া তুমি সত্যিই জিতেছো : পিয়া জান্নাতুল

সেই সাক্ষাৎকারে অজয়ও উপস্থিত ছিলেন। তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনিও জানান রোমান্সের বিষয়ে তার কোনো আগ্রহ নেই। সঙ্গে সঙ্গে টাবুও পাশ থেকে মাথা নেড়ে সম্মতি জানান।

বাস্তবেও নাকি অজয় মোটেই ‘প্রেমিক’ মানুষ নন। তাহলে ‘হম দিল দে চুকে সানাম’ ছবিতে কীভাবে অভিনয় করলেন? এই প্রশ্নের উত্তরে অজয় জানান, চিত্রনাট্যের প্রয়োজনে তিনি চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন মাত্র।

 

আরও পড়ুনঃ   যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ— নিজের প্রসঙ্গে স্বস্তিকা

৫২ বছর বয়সেও অবিবাহিত রয়ে গেছেন টাবু। ক্যারিয়ারে একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল তাকে ঘিরে। তবে ২০১৭ সালে এক সাক্ষাৎকারে অভিনেত্রী রসিকতা করে বলেন, ‘আমি অজয়ের জন্য এখনও সিঙ্গেল। আমার সঙ্গে যে পুরুষকেই কথা বলতে দেখা যেত, তাকে মারার হুমকি দিয়ে রাখত অজয়।’

উল্লেখ্য, ‘বিজয়পথ’, ‘হকিকত’, ‘দৃশ্যম’, ‘দে দে পেয়ার দে’, ‘ভোলা’ ইত্যাদি ছবিতে একসঙ্গে কাজ করেছেন টাবু ও অজয়। অভিনেত্রী শেষ দেখা গেছে, কারিনা কাপূর খান ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’ ছবিতে। অন্যদিকে, অজয়কে দেখা গেছে ‘ময়দান’ ছবিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১০

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১১

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১২

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৩

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৪

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

১৬

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১৮

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৯

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST