৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ— নিজের প্রসঙ্গে স্বস্তিকা

অনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করলেই ট্রোলের শিকার হন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কখনও তাকে বলা হয় ‘বুড়ি’, কখনও ‘নির্লজ্জ’, আবার কেউ কটাক্ষ করেন ‘জোকার’ বলে। তবে এসব কটাক্ষে দমে যাননি অভিনেত্রী। বরং আরও একবার নিজের সাহসী ছবি প্রকাশ করেই জানালেন, ‘আমি ৪৪, তবু হট।’

স্বস্তিকা সম্প্রতি ওজন ঝরিয়ে ফিরেছেন তার ছিপছিপে, আকর্ষণীয় অবতারে। নিজের একগুচ্ছ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী নিজ ছন্দেই লিখেছেন, বয়স বাড়লে লজ্জা পাওয়া উচিত— এমন মানসিকতার বিরুদ্ধে সরাসরি লড়াই চালাচ্ছেন।

তার সোজাসাপ্টা বক্তব্য, ‘যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে। ওইভাবেই ঘাটে যাবে। মরার সময়ও বুক নিয়ে কচকচানি করা পাবলিকের জন্য লজ্জা পেতে যাব নাকি? মহা ঝামেলা।’

আরও পড়ুনঃ   অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

সম্প্রতি একটি ভিডিওতে তাকে “জোকার” বলে কটাক্ষ করেছিলেন এক নেটিজেন। জবাবে অভিনেত্রী বলেছেন— ‘আমি আর এদের ট্রল বলে সম্মান দিই না। এরা আমার খোরাক, আমার স্ট্রেসবাস্টার। আমিই ওদের কাছ থেকে এন্টারটেইনমেন্ট পাই। এরকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায় না। মানুষ আমাদের এন্টারটেনার বলে থাকে, আমি ভাই এদের কাছে ডাহা ফেল।’

তবে শুধু ট্রলদের নিয়ে নয়, নিজের ফিটনেস জার্নিও শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, গোলগাল মুখ কমানোর জন্য চলছে কঠোর ডায়েট আর শরীরচর্চা। শনিবার সকালের জুস মেনুও তিনি লিখে দিলেন— অরেঞ্জ, মৌরি-মিছরির জল, কেল আর হিমালয় থেকে আনা জড়িবুটির রস।

আরও পড়ুনঃ   হঠাৎ ট্রেন্ডিংয়ে রুনা খান

তবে পোস্টের আসল চমক ছিল শেষে। স্বস্তিকা লিখেছেন, ফেসবুকের পুলিশ কাকু-কাকিমারা জুসে কনসেন্ট্রেট করবেন না, তারা ফোকাস করবেন শুধু ফেস আর বুকের দিকে। তাই বলছি, বক্ষবিভাজিকার হেটাররা প্রস্তুত থাকুন, আমি আজ পুরো মুডে আছি।

অভিনেত্রীর পোস্ট প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় মিলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তার সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ নতুন করে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন। তবে একথা নিশ্চিত, হেটারদের মুখে জবাব দিয়ে আবারও প্রমাণ করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়— তিনি সোশ্যাল মিডিয়ার কন্ট্রোভার্সি ‘কুইন’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST