১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মা হচ্ছেন সানা, বেবি বাম্পের ছবি প্রকাশ

অনলাইন ডেস্ক : বিয়ের তিন বছর পর মা হতে চলেছেন ‘কুণ্ডলী ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সানা সৈয়দ। গর্ভাবস্থার কারণে ২০২৪ সালের মে মাসে শো-টি ছেড়ে দিয়েছিলেন। শিগগিরই সন্তান আসতে চলেছে তার কোলজুড়ে। অভিনেত্রী তার স্বামীকে সঙ্গে নিয়েই বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

এদিকে ছবিগুলো দেখে ভক্তরা প্রচুর ভালোবাসার ছড়িয়ে দিয়েছেন। অভিনেত্রী সম্প্রতি তার বেবি বাম্পের ছবি তুলে ধরেছেন। ফটোশুটও করেছেন, স্বামী ইমাদ শামসিকেও দেখা গেছে ছবিতে। সানার ফটোশুটের মনোমুগ্ধকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।

আরও পড়ুনঃ   প্রেগনেন্সির খবর শুনে আশ্চর্য হয়েছিলাম : রাধিকা

সানাকে একটি ছবিতে তার স্বামীকে চুমু খেতেও দেখা যাচ্ছে। ইমাদকেও বেবি বাম্পে আদর করতে দেখা গেছে। সানা সৈয়দ ও ইমাদ শামসির এই ছবিগুলো ভক্তদের মন ছুঁয়েছে।

কালো রঙের পোশাকে সানাকে খুব সুন্দর দেখাচ্ছে। ক্রিম রঙের পোশাকেও অপূর্ব লুক তার। গর্ভাবস্থার আভা তার চোখে মুখে স্পষ্ট বলা যেতে পারে।

পোস্টের কমেন্ট বক্সে একজন ভক্ত লিখেছেন, ‘আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুক, খুব সুন্দর লাগছে।’ কেউ আবার ভালোবাসার সঙ্গে লিখেছেন, ‘মাশাল্লাহ।’ কারও মতে, ‘সানাকে এভাবে দেখে সত্যিই খুব ভালো লাগছে।’ সেলিব্রিটি থেকে দম্পতির বন্ধুরাও তাদের অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুনঃ   জুয়ার প্রচারণায় নায়িকা বুবলী

কলেজে বন্ধুত্ব হয় সানা সৈয়দ ও ইমাদ শামসির। তারপর বহু বছর ডেটিংয়ের পর তারা ২০২১ সালে বিয়ে করেন। বিয়ের তিন বছর পর প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন দু’জনেই। ইমাদ শামসি একজন ব্যবসায়ী।

সানা সৈয়দ গর্ভাবস্থার কারণে ২০২৪ সালের মে মাসে টেলিভিশন শো ‘কুণ্ডলী ভাগ্য’ ছেড়ে দেন। তিনি এমটিভি স্প্লিটসভিলা ৮-এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর অনেক টিভি শোতে কাজ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১০

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১১

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১২

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৩

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

১৪

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১৬

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৭

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১৮

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৯

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST