২৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জুয়ার প্রচারণায় নায়িকা বুবলী

অনলাইন ডেস্ক : একটি জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। প্রতিষ্ঠানটির জুয়ার অ্যাপের প্রচারণামূলক ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি।

যেখানে বুবলীকে বলতে শোনা যায়, ‘আমি বুবলী, (প্রতিষ্ঠানের নাম) একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছো? অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া করো না। জেতার আনন্দ উপভোগ করো, নিরাপত্তার স্বার্থে। যেখানে খেলা শুধু জেতার জন্য।’

আরও পড়ুনঃ   ‘সাফল্য আসবে যাবে, এটা চিরস্থায়ী নয়’

জুয়ার বিজ্ঞাপনের প্রচারণায় এর আগেও পরীমণি, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহির মতো তারকাদের দেখা গেছে।

এবার তাদেরই দলে যেন নাম লেখালেন বুবলী। প্রথমবারের মতো কোনো জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। যে কারণে ভক্তদেরও সমালোচনা শুনছেন এই নায়িকা।

কেউ আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, টাকার জন্য শেষমেষ বুবলীও অসৎ কর্মকাণ্ডের প্রচারণা করল। কারো কারো মন্তব্য, নিজ ভক্তদেরও জুয়াতে উৎসাহিত করলেন অভিনেত্রী।

যদিও বুবলী ভক্তদের মন্তব্যের বিপরীতে কোনো জবাব দেননি। তিনি আপাতত একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কক্সবাজারে।

আরও পড়ুনঃ   জন্মদিনের পাঁচদিন পর নিজেকে শুভেচ্ছা জানালেন পরীমণি

বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরণের অপরাধ। তবুও বুবলী কিভাবে প্রকাশ্যে জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন, বিষয়টি জানতে তাকে ফোন দেওয়া হলেও অভিনেত্রীর কোনো সাড়া পাওয়া যায়নি।

ব্যক্তিজীবনে নানা কারণে আলোচিত বুবলী। কখনো বিয়ে, বিচ্ছেদ আবার সম্পর্ক নিয়েও আলোচনায় এসেছেন তিনি। সবশেষ নিজের পলকে যুক্ত করলেন জুয়ার বিজ্ঞাপন বিতর্ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST