১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তাইওয়ানে অস্ত্র বিক্রি করায় ৯ মার্কিন কোম্পানির সম্পদ জব্দ করল চীন

অনলাইন ডেস্ক : তাইওয়ানে অস্ত্র বিক্রি করায় মার্কিন যুক্তরাষ্ট্রের ৯টি কোম্পানির সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে চীন। গতকাল বুধবার বেইজিং চীনের অভ্যন্তরে এসব কোম্পানির যত সম্পদ আছে সেগুলো জব্দ করার ঘোষণা দিয়েছে। মূলত তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে ওয়াশিংটনকে চাপ দিতে এই উদ্যোগ নিয়েছে বেইজিং।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চীন তাইওয়ানকে শুরু থেকেই নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে আসছে। আর সেই দাবি ভিত্তিতেই চীন বরাবরই পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তাইওয়ানকে অস্ত্র না দিতে।

আরও পড়ুনঃ   এবার কলকাতার আরেক হাসপাতালে রোগীর মাকে যৌন নির্যাতন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই জব্দের ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের ঘোষণা অনুসারে, সিয়েরা নেভাদা করপোরেশন, স্টিক রাডার এন্টারপ্রাইজেস এলএলসি, কিউবিক করপোরেশন, এস থ্রি অ্যারোস্পেস, টিসিএম লিমিটেড পার্টনারশিপ, টেক্সটওর, প্ল্যানেট ম্যানেজমেন্ট গ্রুপ, এসিটি-১ ফেডারেল এবং এক্সোভারার মতো কোম্পানিগুলোর সম্পদ জব্দ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে, এই কোম্পানিগুলোর সঙ্গে চীনা যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ   গাজার জন্য ত্রাণ নিয়ে আসা জাহাজে ইসরায়েলের হামলা

এর আগে, গতকাল বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান নিয়মিত প্রেস ব্রিফিং মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানকে সশস্ত্র করার বিপজ্জনক প্রবণতা অবিলম্বে বন্ধ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতাকে সহযোগিতা করা এবং সমর্থন করা বন্ধ করুন এবং তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা বন্ধ করুন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST