১৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এবার কলকাতার আরেক হাসপাতালে রোগীর মাকে যৌন নির্যাতন

অনলাই্ন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার একটি হাসপাতালে ভর্তি অসুস্থ এক শিশুর মাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার রাতে হাসপাতালের এক ওয়ার্ডবয় ওই নারীকে যৌন নির্যাতন করেছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

আর জি কর হাসপাতালে ইন্টার্ন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘিরে যখন পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে, ঠিক তখনই কলকাতার আরেক হাসপাতালে যৌন নির্যাতনের চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালে অসুস্থ সন্তানকে ভর্তি করেছেন এক মা। সেখানেই তার চিকিৎসা চলছিল। শনিবার রাতে সন্তানের পাশে ঘুমিয়ে ছিলেন তিনি। পরে ঘুমের মধ্যেই হাসপাতালের এক ওয়ার্ডবয় তাকে যৌন নির্যাতন করেন।

আরও পড়ুনঃ   ঝড়-বৃষ্টি-বজ্রপাত : ভারতে একদিনে নিহত ৪৫

অভিযুক্ত তরুণ যৌন নির্যাতনের ভিডিও নিজের মোবাইলে ধারণও করেছেন বলে জানিয়েছেন ওই নারী। পরে যৌন নির্যাতনের শিকার নারীর অভিযোগের ভিত্তিতে ওই তরুণকে গ্রেপ্তার করেছে কলকাতার কড়েয়া থানা পুলিশ।

পুলিশের সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার বলেছে, নির্যাতনের শিকার নারী তার অসুস্থ সন্তানকে ওই হাসপাতালে ভর্তি করেছেন। হাসপাতালের দোতলার ওয়ার্ডে তাকে পাশে নিয়ে শনিবার রাতে ঘুমিয়ে ছিলেন তিনি।

ওই নারী অভিযোগ করে বলেন, রাতে তিনি যখন সন্তানের পাশে ঘুমিয়ে ছিলেন, তখন এক ওয়ার্ডবয় তাকে যৌন নির্যাতন করেন। তার শরীরে বাজেভাবে স্পর্শ করেন ওয়ার্ডবয়। শুধু তাই নয়, এই ঘটনার ভিডিও নিজের মোবাইলে ধারণও করেন অভিযুক্ত ওই তরুণ।

আরও পড়ুনঃ   সব ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করাসহ ইরানকে পাঁচ শর্ত ট্রাম্পের

পরে ভুক্তভোগী নারী রোববার কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা নিয়েছে পুলিশ। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে ২৬ বছর বয়সী অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রামে বসবাস করেন। তবে ওই তরুণ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত তরুণকে হেফাজতে নেওয়ার পাশাপাশি তার মোবাইলও জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এক কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST