১৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

লেবাননে পেজার হামলা, মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের শঙ্কা রাশিয়ার

অনলাইন ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও বেসামরিক নাগরিকদের ওপর বিস্ফোরক পেজার ব্যবহার করে চালানো ইসরায়েলের হামলা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ উসকে দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। একই সঙ্গে এই হামলার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করারও আহ্বান জানিয়েছে ক্রেমলিন।

মঙ্গলবার লেবাননজুড়ে হাজার হাজার পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব পেজারে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বিস্ফোরক স্থাপন করেছিল বলে অভিযোগ করেছে লেবানন। এই বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত ও ৩ হাজার মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও রয়েছেন।

লেবাননের জ্যেষ্ঠ এক নিরাপত্তা সূত্র ও অন্যান্যরা রয়টার্সকে বলেছেন, মঙ্গলবারের বিস্ফোরণের কয়েক মাস আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আমদানি করা ৫ হাজার পেজারের ভেতর বিস্ফোরক স্থাপন করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ।

আরও পড়ুনঃ   গাজায় নতুন বেসামরিক প্রধান নিয়োগ দিলো যুক্তরাষ্ট্র

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, লেবাননে যা ঘটেছে, সেটা যাই হোক না কেন, তা অবশ্যই উত্তেজনা বৃদ্ধির দিকে নিয়ে যাবে। অঞ্চলটি (মধ্যপ্রাচ্য) নিজেই বিস্ফোরক অবস্থায় রয়েছে এবং এই ধরনের একটি ঘটনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। আর সেটি হলে নিশ্চিতভাবেই তা প্রত্যেকের জন্য বিপজ্জনক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত। যা ঘটেছে তার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে যোগাযোগের এসব সরঞ্জামের ব্যাপক বিস্ফোরণের পেছনে যারা রয়েছে, তাদের শনাক্ত করা উচিত।

আরও পড়ুনঃ   হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে : ড. ইউনূস

পেসকভ বলেন, এই ধরনের তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত বিশেষজ্ঞদের রাশিয়া বা অন্য কোথাও অনুরূপ কিছু ঘটার ঝুঁকি দূর করার সুযোগ তৈরি করবে।

এর আগে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, লেবাননের বিরুদ্ধে হাইব্রিড ধাঁচের যুদ্ধের অংশ হিসেবে পেজার হামলা চালানো হয়েছে; যেখানে হাজার হাজার নিরীহ মানুষ আহত হয়েছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এই উচ্চ প্রযুক্তির হামলার সংগঠকরা ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের উসকানি দেওয়ার চেষ্টা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST