২৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

গাজায় নতুন বেসামরিক প্রধান নিয়োগ দিলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি সম্পূর্ণ কার্যকর ও টেকসই করতে ‘বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র, (সিভিল-মিলিটারি কো অর্ডিনেশন সেন্টার) নামের একটি সংস্থা গঠন করেছে যুক্তরাষ্ট্র। সেই সংস্থার বেসামরিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইয়েমেনের সাবেক মার্কিন রাষ্ট্রদূত স্টিভেন ফ্যাগিনকে।

২০২২ সালে ফ্যাগিনকে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ইয়েমেনে নিয়োগ দিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন দায়িত্বলাভের আগ পর্যন্ত এই পদেই ছিলেন তিনি।

গাজার বেসামরিক প্রধান হিসেবে ফ্যাগিনকে নিয়োগদানের তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, “গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবিত ২০ পয়েন্ট সম্বলিত যুদ্ধ পরিকল্পনার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে সিভিল-মিলিটারি কো অর্ডিনেশন সেন্টার নামের একটিড সংস্থা গঠন করা হয়েছে। সেই সংস্থার বেসামরিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে ইয়েমেনের বর্তমান মার্কিন রাষ্ট্রদূত স্টিভেন ফ্যাগিনকে।”

আরও পড়ুনঃ   আরও দুই শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান

গত সপ্তাহে দক্ষিণ ইসরায়েলের কিরইয়াত গাত শহরে ‘সামরিক-বেসামরিক সমন্বয় কেন্দ্র’-এর সদর দপ্তর উদ্বোধন করা হয়েছে। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে কিরইয়াত গাত ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইতোমধ্যে সামরিক-বেসামরিক সমন্বয় কেন্দ্রের সদর দপ্তর ঘুরে দেখেছেন।

সংস্থাটির সামরিক বিভাগের প্রধান করা হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্রাংককে। মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন স্তরের ও পদমর্যাদের দুই শতাধিক সেনা কর্মকর্তাকে সংস্থাটিতে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না, ঘোষণা ফিলিস্তিনি গোষ্ঠীর

গাজায় যুদ্ধের অবসানের জন্য গত ২৯ সেপ্টেম্বর ২০টি পয়েন্ট সম্বলিত নতুন একটি যুদ্ধবিরতি পরিকল্পনা পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাস উভয়ে সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়।

ট্রাম্পের ২০ পয়েন্টের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুসারে, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে গাজায় আটক ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের কারগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে গাজায় ত্রাণের প্রবেশ বাধামুক্ত করা হবে এবং গাজা থেকে পর্যায়ক্রমে সেনাদের প্রত্যাহার করে নেবে ইসরায়েল।

কিন্তু অভিযোগ উঠেছে, বিরতির ১৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিরতির বিভিন্ন পয়েন্ট বা শর্ত পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। এ কারণেই এই সংস্থা গঠন করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র : আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST