৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না, ঘোষণা ফিলিস্তিনি গোষ্ঠীর

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফার সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর রাফার ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকা পড়েন তারা। এই যোদ্ধারা যেখানে আছেন সেসব স্থান এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

গতকাল হামাস রাফা থেকে লেফটেনেন্ট হাদার গোল্ডিন নামে এক ইসরায়েলি সেনার মরদেহ খুঁজে বের করে। যিনি ২০১৪ সালের গাজা যুদ্ধে নিহত হয়েছিলেন। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছিলেন, হামাস যদি গোল্ডিনের মরদেহ ফেরত দেয় তাহলে রাফাতে আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদ প্রস্থান দেবেন তারা।

আরও পড়ুনঃ   ইরান প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিয়ে এসেছে : ট্রাম্প

তবে এর আগে এসব হামাস যোদ্ধাকে ইসরায়েলের কাছে আত্মসমর্পণ এবং অস্ত্র জমা দিতে হবে। এরপর ইসরায়েল তাদের কথিত সাধারণ ক্ষমা ঘোষণা করবে।

এই শর্তের জেরে হামাসের সামরিক শাখা ইজ আল-দ্বীন আল-কাশেম ব্রিগেড রোববার (৯ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। আত্মসমর্পণ শব্দ তাদের অভিধানে নেই। তারা হুঁশিয়ারি দিয়েছে হামাসের এসব যোদ্ধার সঙ্গে যদি ইসরায়েলি সেনাদের কোনো ধরনের সংঘর্ষ হয় তাহলে এর দায় দখলদারদের নিতে হবে।

আরও পড়ুনঃ   পশ্চিমবঙ্গে বিজেপির ভারত বনধ ঘিরে ব্যাপক সংঘর্ষ, গুলি

হামাস বলেছে, “ইজ আল-দ্বীন আল-কাশেম ব্রিগেডের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই। আমাদের নীতিতে আত্মসমর্পণ অথবা শত্রুর কাছে নিজেদের সমর্পণ বিষয়ক কিছু নেই। যুদ্ধবিরতি যেন অক্ষুন্ন থাকে সেটি মধ্যস্থতাকারী দেশগুলোকে নিশ্চিত করতে হবে।”

এদিকে লেফটেনেন্ট হাদার গোল্ডিনের মরদেহ আজ স্থানীয় সময় দুপুর ২টায় ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। এরপরই জানা যাবে হামাসের এসব যোদ্ধার ভাগ্যে কি ঘটবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST