২৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে নগদ সংগ্রহ ৩৯ লাখ

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দ্বিতীয় দিনের মতো চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় বিকেল ৫টা পর্যন্ত ৩৯ লাখ ৩৫ হাজার ২৭২ টাকা নগদ সংগ্রহ হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, টিএসসি গণত্রাণ কর্মসূচি থেকে আজ বিকেল পাঁচটা পর্যন্ত ২৯ লাখ ৩৫ হাজার ২৭২ টাকা নগদ সংগ্রহ করা হয়েছে। আজ রাত ১০টা পর্যন্ত অর্থ সংগ্রহ চলবে।

আজ সকাল ৮টায় ত্রাণ কার্যক্রম শুরু হয়। দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, বিভিন্ন খাদ্যসামগ্রী ও জরুরি পণ্য বোঝাই ট্রাক, মাইক্রোবাস, রিকশা আসছে (টিএসসি) গেটে। সেখান থেকে ত্রাণ সামগ্রী নিয়ে জমা করা হচ্ছে টিএসসি ক্যাফেটেরিয়া ও গেমস রুমে।

আরও পড়ুনঃ   চতুর্থ দিনেও খেলা শুরু হতে বিলম্ব

রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহনে করে বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড় ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন। শুধু খাদ্যসামগ্রী নয়, সংগ্রহ করা হচ্ছে টাকাও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া তথ্য মতে, শুধু গতকালই বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান থেকে অনলাইন-অফলাইনে পাওয়া টাকার পরিমাণ ছিল ২৯ লাখ ৭৬ হাজার ১৭৩ টাকা।

গতকাল সারাদিনও এভাবে ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রেখেছিলেন তারা। পরে এসব ত্রাণ নির্ধারিত পরিমাণে প্যাকেজিং করে রাতে ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলায়।

আরও পড়ুনঃ   নাশকতাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ সহায়তা করবেন যেভাবে:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া যাবে। অনলাইনে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিম্নোক্ত নম্বরগুলোতে অর্থ সহায়তা পাঠানো যাবে।

মোবাইল ব্যাংকিং :

বিকাশ ও নগদ : 01886969859

রকেট : 018869698597

মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দুটি মার্চেন্ট অ্যাকাউন্ট। তাই টাকা পাঠানোর সময় অবশ্যই পেমেন্ট করতে হবে।

ব্যাংক অ্যাকাউন্ট :

Mohammad Anisur Rahman

Account : 20503100200291004

Badda Branch, Dhaka

Islami Bank Bangladesh

Swift code: IBBLBDDH

Routing Number: 125260341

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST