২০ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় ফাউন্ডেশন করবে সরকার: রিজওয়ানা হাসান

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ত্বরান্বিত করতে ফাউন্ডেশন তৈরি করা হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা এবং পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে যত মানুষ আহত হয়েছে, তাদের চিকিৎসা প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে, এটা কার্যকর হচ্ছে। আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে যারা সাহায্য করতে আগ্রহী, তাদের কাছ থেকে অর্থ নিয়ে এই কাজগুলো করব।’

আজ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী নেত্রীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।

বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে এক ঘণ্টারও বেশি সময় এ বৈঠক চলে। বৈঠক শেষে দুপুর ১টার দিকে সাংবাদিকদের এ বিষয়ে জানান তিনি। বৈঠকে ৩০ জনের মতো নারী নেত্রী, অন্য নারী উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নারী সমন্বয়কও উপস্থিত ছিলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘চিকিৎসা ও পুনর্বাসন সবকিছু করা হবে। যেহেতু ফাউন্ডেশন করতে সময় লাগছে, তাই একটা দাবি উঠেছে অন্তর্বর্তীকালীন একটা কিছুর ব্যবস্থা করার। যাদের চিকিৎসার টাকার প্রয়োজন আছে, যাতে তাড়াতাড়ি করে টাকা পেতে পারে।’

নারী নেত্রীদের মতামত নেওয়ার জন্য বৈঠক হয়েছে বলে জানান এই উপদেষ্টা। তিনি বলেন, ‘তাদের মতামতের ভিত্তিতে সংস্কারের যে এজেন্ডা আছে তা ঠিক করব। প্রধান উপদেষ্টা নারী নেত্রীদের একসঙ্গে বসার অনুরোধ করেছেন। সেখানে সরকারের কাজ করতে সুবিধা হয় এমন কিছু প্রস্তাব দেওয়ার অনুরোধ করেন।

আরও পড়ুনঃ   নুরের ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

নারীদের বিভিন্ন বিষয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে, বৈঠকে নারী অধিকার কমিশন (উইমেন্স রাইট) গঠনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা। তিনি বলেন, ‘তথ্য অধিকার কমিশন, মানবাধিকার কমিশন রয়েছে। যেগুলো দলীয় সরকারের সময় চাপে পড়ে দায়িত্ব প্রতিপালন করতে পারেনি। সেখানে স্বাধীনতা নিশ্চিতে করণীয় আলোচনা হয়েছে।’

মহিলাবিষয়ক মন্ত্রণালয় নিয়ে কথা হয়েছে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘মন্ত্রণালয়টি আসলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে। সেটা ছাড়াও তাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত-৪৫টি মন্ত্রণালয়ের তদারকির ভূমিকা। সেই কাজটা তারা ঠিকমতো করছে না।’

নারীর প্রতি বৈষম্য নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘নারীর প্রতি বৈষম্যমূলক অনেক আইন আন্তর্জাতিক ও জাতীয়ভাবে আছে। সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের স্পষ্ট অবস্থান নেওয়া। যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকারের জন্য অবস্থান নেওয়া। পারিবারিক, অভিভাবকত্বে ও নাগরিকত্বের ক্ষেত্রে যে আন্তর্জাতিক আইন আছে, সেখানে বৈষম্যকে অ্যাড্রেস করেছে। সেখানে বাংলাদেশের কোথাও কোথাও রিজারভেশন আছে। সেটা উইথড্রো করার দাবি এসেছে। সিডর রিজারভেশন উইথড্রো করার পাশাপাশি আইএলও ১৯০ ও আরও আন্তর্জাতিক আইনের প্রতি সমর্থন দিয়ে দেওয়া।’

আরও পড়ুনঃ   নগরীতে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত

নারীর প্রতি সহিংসতা করা হলেও বিচার হয় না, এ মানসিকতা থেকে সরে আসতে হলে নারী ক্ষমতায়ন করলে হবে না, সমাজে নারীবান্ধব পরিবেশ আনতে হবে বলে বৈঠকে মতামত এসেছে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘কল্পনা চাকমা, তনু, মুনিয়া এবং নুসরাতের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়ার কারণটা বের করা। দায়ী ব্যক্তিরা যতই শক্তিশালী হোক, তাদের বিচারের মুখোমুখি করার জন্য বৈঠকের সবাই দাবি জানিয়েছেন।’

বিচার বিভাগ সংস্কার কমিশনের মাধ্যমে করার পরামর্শ বৈঠকে এসেছে বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘যে ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান, সেই সংস্কার করতে গিয়ে পুরোনো ভুলগুলো পুনরায় যাতে না হয়। শিল্পকলা একাডেমিতে শিল্পকলা বোঝেন এমন লোকদের নিয়োগ করার বিষয়ে আলোচনা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। একই সঙ্গে কুকি চীন ইস্যুতে বম জনগোষ্ঠীর ওপর নির্যাতন হচ্ছে দাবি করে তা বন্ধের আহ্বান করা হয়েছে।’

দলীয় সরকারকে যাতে এনজিও ব্যুরোর মাধ্যমে হয়রানির শিকার না হতে হয়, সেই বিষয়ে বৈঠকে পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান এই উপদেষ্টা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST