৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নুরের ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র অধিকার পরিষদ। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে মিছিল শুরু হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে পুনরায় জোহা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় নেতাকর্মীরা ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’, ‘যে নুর জনতার, রুখবে তাকে সাধ্য কার’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘নো মোর মিলিটারি, ব্যারাকে যা তাড়াতাড়ি’, ‘ইন্টেরিম কোন চ্যাটের বাল, আমার ভাইয়ের রক্তে লাল’ ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুনঃ   সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত

সমাবেশে শাখা ছাত্র অধিকার পরিষদের নেতা মেহেদী হাসান মারুফ বলেন, ‘নুরুল হক নুর কোনো দল বা মতের নন, তিনি ফ্যাসিবাদমুক্ত আন্দোলনের মহানায়ক। তার ওপর চোখ দিলে সেই চোখ উপড়ে ফেলা হবে। সেনাবাহিনী ও পুলিশকে অন্তর্বর্তীকালীন সরকার নারকীয়ভাবে ব্যবহার করছে। আজকের ন্যক্কারজনক হামলার বিচার অবশ্যই করতে হবে। প্রতিটি রক্তবিন্দুর জবাব এই সরকারকে দিতে হবে।’

ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার বলেন, ‘৫ আগস্টের পর থেকে রাষ্ট্রীয় সন্ত্রাসের যে ধারাবাহিকতা দেখছি, তা ফ্যাসিবাদ আমলের পুনরাবৃত্তি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের যোদ্ধা নুরের ওপর সেনাবাহিনী যে বর্বরোচিত হামলা চালিয়েছে, তা ভাষায় প্রকাশের অযোগ্য। এর দায় সেনাপ্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। এই সরকারের আড়ালে সেনাবাহিনীর বড় ধরনের হস্তক্ষেপ স্পষ্ট হয়ে উঠছে। সুষ্ঠু নির্বাচনের পরিবর্তে সরকার বিরোধীদল ও আদিবাসী নেতাদের ওপর হামলা চালিয়ে ফ্যাসিবাদের রূপ নিয়েছে।’

আরও পড়ুনঃ   নগরীতে ১০১ জনের হাতে ফিরল হারানো মোবাইল ফোন

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি এখন ঢাকা মেডিক্যালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর পবাতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব : এলজিআরডি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

১০

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

১১

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

১২

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

১৩

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৪

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

১৫

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

১৬

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১৮

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১৯

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

২০

Design & Developed by: BD IT HOST