১৫ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ওপর হামলা না চালালে আল্লাহ শাস্তি দেবেন: খামেনি

অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে তারা হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি থেকে পেছানোর বা কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। যদি ইরান এ থেকে পিছিয়ে যায় তাহলে আল্লাহ তাদের শাস্তি দেবেন বলেও সতর্কতা দিয়েছেন তিনি।

গত মাসে ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে দখলদার ইসরায়েলে সরাসরি হামলা চালানোর পরিকল্পনা গ্রহণ করে ইরান।

খামেনির দাবি, শত্রুরা স্নায়ু যুদ্ধের মাধ্যমে ইরানকে চাপ দিচ্ছে যেন তারা ইসরায়েলে হামলার পরিকল্পনা পুনর্বিবেচনা করে। ৮৬ বছর বয়সী এ নেতা বলেছেন, “ইরান যদি ইসরায়েলের উপর সামরিক, রাজনৈতিক অথবা অর্থনৈতিক যে কোনো হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে যায় তাহলে আল্লাহ কঠোর শাস্তি দেবেন।”

আরও পড়ুনঃ   ইরানের কাছে নাস্তানাবুদ ইসরায়েল

ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান তাৎক্ষণিকভাবে ইসরায়েলের উপর কোনো হামলা চালায়নি। বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের একটি কৌশলগত অবস্থান।

ইসরায়েলে হামলা না চালাতে ইরানের উপর চাপ দিচ্ছে পশ্চিমা দেশগুলো। কিন্তু তেহরান জানিয়ে দিয়েছে, তারা এ পরিকল্পনা থেকে পিছপা হবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী উল্টো পশ্চিমা দেশগুলোকে ভণ্ড হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এসব দেশ গাজায় ইসরায়েলের বর্বরতার ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে। অপরদিকে ইরানকে ইসরায়েলে হামলা না চালাতে চাপ দিচ্ছে।

আরও পড়ুনঃ   ‘সব ঠিক হয়ে যাবে’, নতুন বছরের শুভেচ্ছাবার্তায় আশাবাদ পুতিনের

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে একটি সূত্র বলছে, ইসরায়েলে হামলা চালালে পরবর্তীতে কী হতে পারে এ নিয়ে ভেতরে ভেতরে আলোচনা করছেন তিনি।

দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে জানিয়েছে, যদি ইরান তাদের উপর সরাসরি হামলা চালায় তাহলে তারাও পাল্টা হামলা চালাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST