৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আরও কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান : নিরাপত্তা উদ্বেগে ভারত

অনলাইন ডেস্ক : পাকিস্তানিদের জন্য ভিসার প্রক্রিয়া সম্প্রতি আরও সহজ করেছে বাংলাদেশ। মূলত পাকিস্তানি নাগরিক বা পাকিস্তানি বংশদ্ভূত যেকোনও দেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ছাড়পত্রের (সিকিউরিটি ক্লিয়ারেন্স) বাধ্যবাধকতা তুলে নিয়েছে ঢাকা।

এতে এখন থেকে সহজেই বাংলাদেশি ভিসা পাবেন পাকিস্তানিরা। ঢাকার নতুন কূটনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির এই পদক্ষেপে আরও কাছাকাছি এসেছে বাংলাদেশ ও পাকিস্তান। আর এতে করে নিরাপত্তা উদ্বেগে পড়েছে ভারত।

শনিবার (৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ক্রমেই আরও দৃঢ় হতে যাওয়া সম্পর্ক এবং উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান নৈকট্যের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসার জন্য আবেদন করার আগে নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার প্রয়োজনীয়তা তুলে নিয়েছে। ২০১৯ সালে এই ছাড়পত্র নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি চালু করা হয়েছিল।

এনডিটিভি বলছে, ২০১৯ সালে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন এবং নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে এই সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছিল। তবে গত ২ ডিসেম্বর বাংলাদেশ এই শর্ত তুলে নেওয়ার ঘোষণা দেয়।

আরও পড়ুনঃ   বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন করলো চীন

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ গত ৩ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করার একদিন আগে পাকিস্তানিদের জন্য ভিসা নীতিতে এই পরিবর্তন আসে।

বিশেষ করে গত নভেম্বর মাসে বাংলাদেশ সরকার করাচি থেকে সরাসরি চট্টগ্রামে পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার পর এই পদক্ষেপ বেশ মনোযোগ আকর্ষণ করেছে।

এনডিটিভির দাবি, খালেদা জিয়ার দল ঐতিহাসিকভাবে শেখ হাসিনার আওয়ামী লীগের বিপরীতে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে, আর হাসিনার দল বছরের পর বছর ধরে নিজেদের ভারতপন্থি অবস্থানই ধরে রেখেছে। পাকিস্তানের প্রতি বাংলাদেশের নতুন কূটনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েও (ভারতে) অনিশ্চয়তা বাড়ছে।

বাংলাদেশের রাজনীতির বিশেষজ্ঞ এবং অস্ট্রেলিয়ায় সিডনি পলিসি অ্যান্ড অ্যানালাইসিস সেন্টারের নির্বাহী পরিচালক মোবাশ্বর হাসান দ্য প্রিন্টকে জানিয়েছেন, “এটি পরিবর্তন নয় বরং বাংলাদেশের একটি ভারসাম্যমূলক আচরণের ইঙ্গিত দেয়। বাংলাদেশি কর্মকর্তারা অবিরামভাবে বলছেন, তারা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান যদিও ভারত এর প্রতিদান দিচ্ছে না। তারা শুধু হাসিনাকে আশ্রয় দেয়নি, (ভারতীয়) রাজনীতিবিদরা বাংলাদেশের বিষয়ে ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে জ্বালাময়ী মন্তব্য দিচ্ছেন।”

আরও পড়ুনঃ   ভারতের ভুবনেশ্বরে ২৩ বাংলাদেশি তরুণীকে দিয়ে করানো হচ্ছে যৌনব্যবসা

তিনি আরও বলেন, “মনে হচ্ছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে বাংলাদেশের প্রশাসন ইঙ্গিত দিচ্ছে— তারা ভারতীয় দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আর দক্ষিণ এশিয়ার রাজনীতি দেখবে না। এটাও বুঝতে হবে যে— ভারতের প্রতিবেশী (প্রথম) নীতিও লণ্ডভণ্ড হয়ে গেছে।”

এনডিটিভির দাবি, পাকিস্তানের নাগরিকদের জন্য বাংলাদেশের নিরাপত্তা ক্লিয়ারেন্স তুলে দেওয়া ভারতের নিরাপত্তার জন্য গুরুতর প্রশ্ন তুলেছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্যগুলোতে বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক ল্যান্ডস্কেপ এই অঞ্চলে চরমপন্থি গোষ্ঠীগুলোকে সহায়তা করতে পারে এমন উদ্বেগও বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST