১২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাবনায় চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষিকা জান্নাতুল মৌমিতা

পাবনা প্রতিনিধি : নিজ জেলা পাবনার আরিফপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় পাবনা শহরের কাচারিপাড়া জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত নয়টার দিকে আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সন্ধ্যায় ফ্রিজিং গাড়িতে মৌমিতার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুনঃ   ডিএমপি কমিশনারের ঈদ উপহার পেলেন দৌলতদিয়ার ১৫০০ নারী

পারিবারিক সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে মৌমিতার বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। আগামী বছরের ৫ জানুয়ারি আনুষ্ঠানিক আয়োজনের দিন ঠিক ছিল। কিন্তু মাত্র ৩০ বছর বয়সেই অকালমৃত্যু হলো তার।

মৌমিতা পাবনার বিশিষ্ট সাংবাদিক, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক রুমি খন্দকার এবং অবসরপ্রাপ্ত শিক্ষক লুৎফুন্নাহার পলির একমাত্র সন্তান। ১৯৯৫ সালে জন্ম নেওয়া মৌমিতা পাবনা সরকারি বালিকা বিদ্যালয় ও পাবনা মহিলা কলেজ থেকে জিপিএ–৫ নিয়ে উত্তীর্ণ হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে ২০২১ সালে চারুকলা বিভাগে শিক্ষকতা শুরু করেন।

আরও পড়ুনঃ   কেএনএফের তিন সদস্যসহ গাড়িচালক গ্রেপ্তার

‎বাবা রুমি খন্দকার জানান, নির্বাচনের দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার রাতে শিক্ষক কোয়ার্টারের বাসায় ফেরেন মৌমিতা। শুক্রবার সকালে ভোটগণনার কক্ষে প্রবেশের আগেই দরজার সামনে পড়ে যান তিনি। পরে তার মৃত্যু হয়।

কাচারিপাড়া জামে মসজিদে জানাজায় অংশ নেন রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্টজনেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST