৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

কেএনএফের তিন সদস্যসহ গাড়িচালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে হামলার সময় ব্যবহৃত গাড়ির চালক ও তিনজন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে রাত ১০টায় জেলা সদরের রেইসা চেকপোস্ট এলাকা থেকে ব্যাংক হামলায় সরাসরি জড়িত ৩ জন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করে। পরে সোমবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে গাড়িসহ চালককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাড়ির চালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগর, রোয়াংছড়ি উপজেলার রৌনিন পাড়া ৬নং ওয়ার্ডের জিংচুন নুং বমের ছেলে ভানুনুন নুয়াম বম, থানচি উপজেলার ৯নং ওয়ার্ড সিমত্লাংপি পাড়ার লাল মুন চম বমের দুই ছেলে-মেয়ে জেমিনিউ বম ও আমে লনচেও বম।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বান্দরবান জেলা পুলিশ সুপার সৌকত শাহীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত গাড়ির চালক ও তিনজন কেএনএফ সদস্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ   পেশাজীবি ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মহানগর জামায়াতের ইফতার

থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, তাদেরকে গতকাল বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাব।

এর আগে গত মঙ্গলবার রাতে তারাবির নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশেপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতরে মারধর করে তারা। পরে তাকে অপহরণ করে নিয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST