৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ডিএমপি কমিশনারের ঈদ উপহার পেলেন দৌলতদিয়ার ১৫০০ নারী

অনলাইন ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় দৌলতদিয়া পূর্বপাড়া ও আশপাশের সুবিধাবঞ্চিত অসহায় ১৫০০ নারীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সোহরাব মন্ডলপাড়া গ্রামের অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমের বাড়ির আঙ্গিনায় যৌনপল্লীর এসব সুবিধাবঞ্চিত অসহায় নারীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় প্রত্যেককে ১টি শাড়ি, ১ কেজি সেমাই, এক কেজি চিনি, এক কেজি আতপ চাল ও এক কেজি মসুরের ডাল দেওয়া হয়।

আরও পড়ুনঃ   নারায়ণগঞ্জে শিক্ষককে মারধর, ৭ শিক্ষার্থী বহিষ্কার

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, পূর্বপাড়ার বাসিন্দাদের (যৌনকর্মীদের) সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।

অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্যার করোনাকাল থেকে আজ পর্যন্ত তিনি দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধাবঞ্চিত নারীদের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সব সময় আমাদের বিপদে আপদে পাশে থাকেন। প্রত্যেককে ঈদের আগেই তিনি সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ঈদ উপহার দেন। আমরা হাবিব স্যারের জন্য সব সময় দোয়া করি। আল্লাহ যেন তাকে সর্বদা সুস্থ রাখেন।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান স্যার সব সময় সুবিধাবঞ্চিত ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে থাকেন। তার প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে তিনি এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা ও বিভিন্ন উৎসবে তাদেরকে উপহার দিয়ে থাকেন। তারই অংশ হিসেবে আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দৌলতদিয়ার সুবিধাবঞ্চিত ১৫০০ জনের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST