৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘ব্যালন ডি’অর আমার কাজে আসে না’

অনলাইন ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের নাম জোরেশোরে শোনা গেলেও গত মৌসুমে ব্যালন ডি’অর জেতেন রদ্রি। স্পেন ও ম্যানচেস্টার সিটির এই তারকা মিডফিল্ডার গত মৌসুমের বেশির ভাগ সময় অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের (এসিএল) ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন। চোটে পড়ার এক মাস পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার অর্জন করেন তিনি। তবে এটি তার হতাশা মেটাতে পারেনি।

২৯ বছর বয়সী রদ্রি বলেছেন, ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে দীর্ঘ সময় ইনজুরির কারণে ফুটবল থেকে দূরে থাকার হতাশা কাটানো যায়নি। তুরস্কে স্পেনের বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে রদ্রি বলেন, ‘ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফেরা ব্যালন ডি’অরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি তখন আমাকে কিছুটা স্বস্তি দিয়েছিল যখন আমি সত্যিই কঠিন সময়ের মধ্যে ছিলাম।’

আরও পড়ুনঃ   বাগমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রদ্রি এই মৌসুমে ক্লাবের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। এর মধ্যে একটি ম্যাচ শুরু থেকে খেললেও অপরটিতে বদলি হিসেবে নামেন। নিজের খেলা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এমন স্বীকৃতির জন্য আমি খুশি, কিন্তু এটি আমার কাজে আসে না। আমি এখনো আগের মতো খেলোয়াড় হতে চাই এবং ফুটবল আবার উপভোগ করতে চাই। এটিই আমার একমাত্র লক্ষ্য।’

আরও পড়ুনঃ   সিটি সেন্টারের অগ্রগতি বিষয়ে রাসিক ও এনা প্রোপার্টিজ‘র মতবিনিময় সভা

ইনজুরি কাটিয়ে আপাতত নতুন শুরুর প্রত্যাশায় রদ্রি। তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্পেনের শুরুর একাদশে এই মিডফিল্ডারের নামার ভালো সম্ভাবনা রয়েছে। হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, ‘রদ্রি খেলার জন্য প্রস্তুত। তিনি এখানে আমাদের অনেক কিছু দিতে প্রস্তুত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST