৩০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’ বিষয়ের উপরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পক্ষে এবং বিপক্ষে অংশ নেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা যুক্তি তর্কের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে এবং দ্বিতীয় স্থান অর্জন করে চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

আরও পড়ুনঃ   নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চারটি গ্রুপে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতাটি। বিদ্যালয় গুলোর মধ্যে হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, বড় বিহানালী উচ্চ বিদ্যালয়, সাঁকোয়া উচ্চ বিদ্যালয় এবং কাচারি কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়।

বিতর্ক শুরুর আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

আরও পড়ুনঃ   শান্তিরক্ষা মিশনে সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমান বাহিনী প্রধানের

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমি সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন, প্রভাষক মামুনুর রশিদ মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রেজাউল করিম, ভানসীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।

বাগমারা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে দুর্নীতি বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৪

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৫

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৬

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৭

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৮

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST