১৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।

ফকরুল হাসান বাবলু উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক।

বাবলুর ভাই নাসিমুজ্জামান নান্নু বলেন, ‘কেশবপুর গ্রামে পুরোনো বাড়ির পাশের আমি আলাদা বাড়িতে বসবাস করি। পুরোনো বাড়িতে তিন ভাই পরিবার নিয়ে বসবাস করেন। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। কুকুরের ডাকাডাকিতে বাইরে বেরিয়ে কিছু পাইনি। পরে তিনটি বিকট শব্দ শুনতে পাই। আতঙ্কিত হয়ে ঘরের জানালা দিয়ে আলো–আঁধারের মধ্যে তিন-চার লোককে যেতে দেখেছি। বাড়ির ভেতরে দুটি ও সামনে একটি ককটেল ফাটিয়ে তারা। পুলিশ ছয়টি ককটেল সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তবে তাতে কেউ হতাহত হয়নি।’

আরও পড়ুনঃ   রোনালদোর আরও এক রেকর্ড ভাঙলেন মেসি

ফকরুল হাসান বাবলু বলেন, ‘উপজেলার গড়গড়ি ইউনিয়নে মিটিং শেষে বাড়ির পাশে ময়েনের মোড়ে লোকজন নিয়ে বসেছিলাম। এ সময় বিকট শব্দ শুনতে পাই। পরে বাড়িতে গিয়ে শুনি ককটেল ফাটিয়েছে। একটি ফেসবুক আইডি থেকে কদিন আগে বিএনপিকে সাবধান করে স্ট্যাটাস দেওয়া হয়েছিল। আমার বিশ্বাস, তারা আওয়ামী লীগের লোক। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করব।’

আরও পড়ুনঃ   বয়স শিথিল করে মাদরাসায় নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন

এ ঘটনার প্রতিবাদে রাতেই উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, তল্লাশি চালিয়ে বাড়ির ভেতর থেকে দুটি ও সামনে একটি বিস্ফোরিত এবং বিভিন্ন স্থান থেকে আরও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। কারা এর সঙ্গে জড়িত এখনই বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST