৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বয়স শিথিল করে মাদরাসায় নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন

অনলাইন ডেস্ক : বয়স শিথিল করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সোমবার (২৯ সেপ্টেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর থেকে।

মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত দাখিল/আলিম এবং ইসলামি ও আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল/কামিল পর্যায়ের মাদরাসার অধ্যক্ষ/সুপারসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিম্নেবর্ণিত নির্দেশনাবলি অনুসরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে e-SIF পদ্ধতিতে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নির্দেশাবলি হলো :
যে সকল শিক্ষার্থীর বয়স ২০২৫ সালের ১লা জানুয়ারী তারিখে সর্বনিম্ন ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর সে সকল শিক্ষার্থী সরাসরি ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশনের বয়স-সীমা ১৪ থেকে ২৫ বছর পর্যন্ত। যে সকল শিক্ষার্থী ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পায়নি সেসকল শিক্ষার্থী প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে মাদরাসা বোর্ডে আবেদন করে সরাসরি ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে। বোর্ড কর্তৃক সরবরাহকৃত প্রতিষ্ঠানের EIIN ভিত্তিক মোবাইল সিম ব্যবহার করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনঃ   তথ্য উপদেষ্টার সঙ্গে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলীর সাক্ষাৎ

অনলাইনে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেয়ার সময় অবশ্যই তার ব্যক্তিগত (যদি থাকে) মোবাইল নম্বর অথবা অভিভাবকের মোবাইল নম্বর ইনপুট দিতে হবে। একটি মোবাইল নম্বর দিয়ে শুধুমাত্র একজন শিক্ষার্থীরই রেজিস্ট্রেশন করা যাবে।

অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত জমা দেওয়া যাবে। রেজিস্ট্রেশন ফি জমা (বিলম্বসহ) ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেওয়া যাবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST