১৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে ক্যারিবীয় অধিনায়কের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজেভাবে হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল (সোমবার) টাইগাররাসেন্ট ভিনসেন্টে ক্যারিবিয়ানদের মোকাবিলা করবে। তার আগে সিরিজ নিয়ে আশার কথা শুনিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। জানিয়েছেন দাপুটের সঙ্গে খেলার কথা।

পাওয়েল বলেন, ‘দল যখনই খেলে, আমরা দাপুটে পারফরম্যান্স দেখাতে চাই। আমাদের ভালো ক্রিকেট চালিয়ে যেতে হবে, ধারাবাহিকভাবে লম্বা সময় ধরে ভালো খেলতে হবে। আমাদের নির্ভয়ে ক্রিকেট খেলতে হবে– এটাই মূল লক্ষ্য। গত ১৫ মাস ধরে এই চেষ্টাই চলছে।’

আরও পড়ুনঃ   ‘জুলাই আন্দোলনে মোবাইল সাংবাদিকদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে’

টি-টোয়েন্টিতে স্বভাবতই শক্তিশালী দল ক্যারিবীয়দের। যদিও চোটের কারণে নিয়মিত ক্রিকেটার সবাইকে পাচ্ছে না স্বাগতিকরা, তবে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে দারুণ আশাবাদী পাওয়েল, ‘পরিচিত অনেক ক্রিকেটার এই সিরিজে নেই। যা জাস্টিন গ্রিভস, কিসি কার্টির মতো ক্রিকেটারদের সুযোগের দ্বার খুলে দিয়েছে। তারা সিপিএল (টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ) এবং পঞ্চাশ ওভারের ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে।’

ওপেনার জনসন চার্লসকে নিয়ে বাড়তি আত্মবিশ্বাস ঝরেছে ক্যারিবীয় দলনেতার কণ্ঠে, ‘জনসন চার্লসের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। গত ৫-৬ মাস ধরে খুব ভালো খেলছে। এই ফর্ম ধরে রাখতে হবে। প্রথম ৬ ওভারে সে ভালো শুরু এনে দিতে পারে, পরে আবার রান বাড়াতে পারে মাঝের ওভারগুলোতে।’

আরও পড়ুনঃ   রোববার কোটা আন্দোলনকারীরা সড়কে নামলেই ‘কঠোর ব্যবস্থা’

প্রসঙ্গত, সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের তিনটি ম্যাচই একই ভেন্যু ও সময়ে শুরু হবে। যথাক্রমে তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST