৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘জুলাই আন্দোলনে মোবাইল সাংবাদিকদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে’

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল হক বলেছেন, ‘জুলাই আন্দোলনে যখন মূলধারার টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা নানা চাপের মুখে কাজ করতে হিমশিম খাচ্ছিলেন, তখন মোবাইল জার্নালিজম বা মোজো সাংবাদিকরা প্রযুক্তির সাহায্যে সত্য তুলে ধরতে সক্ষম হয়েছেন। তাদের কাজের মাধ্যমেই আন্দোলনকারীরা তথ্যের ভিত্তিতে আন্দোলনকে এগিয়ে নিতে পেরেছেন। জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।’

সোমবার (৪ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত ‘জুলাই আন্দোলনে মোবাইল সাংবাদিকতা : অভিজ্ঞতা শেয়ারিং ও শিখন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্কতা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম। সঞ্চালনায় ছিলেন মানবজমিনের ব্যুরো প্রধান জালাল রুমি।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাব সদস্য ও সিনিয়র সাংবাদিক শাহনেওয়াজ রিটন, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ প্রমুখ।

প্রশিক্ষক হিসেবে মোবাইল সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন ডেইলি স্টার-এর মাল্টিমিডিয়া সাংবাদিক নাঈমুর রহমান এবং এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ। প্রশিক্ষণে চট্টগ্রামে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

মো. শহীদুল হক বলেন, ‘মোবাইল জার্নালিজম এখন সময়ের দাবি। হাতে মোবাইল থাকলেই সাংবাদিকতা করা সম্ভব, তবে কিছু নির্দিষ্ট টুলস ও নৈতিকতা জানা থাকা জরুরি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

অনুষ্ঠানে অভিজ্ঞতা শেয়ার করেন চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন যমুনা টিভির শহীদুল হক সুমন, দৈনিক আজকের পত্রিকার আবদুল কাইয়ুম, দৈনিক পূর্বদেশের মনিরুল ইসলাম মুন্না, বার্তা২৪’র সীরাত মনজুর, দৈনিক আমার দেশের এম কে মনির, দৈনিক কালের কণ্ঠের আরাফাত বিন হাসান এবং সিপ্লাস টিভির ইফতেখার নুর তিশন।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে মোবাইল সাংবাদিকতা বিষয়ক নিয়মিত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST