৩১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে ‘চূড়ান্ত চুক্তিতে’ প্রস্তুত হামাস

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বৃহস্পতিবার বলেছে, ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ করলে তারা বৃহৎ পরিসরে জিম্মি-বন্দি বিনিময় চুক্তিসহ একটি ‘সম্পূর্ণ চুক্তি’ করতে প্রস্তুত থাকার কথা মধ্যস্থতাকারীদের জানিয়েছে। গাজা শাসনকারী ফিলিস্তিনি এই সংগঠনের এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। খবর সিনহুয়ার।
হামাস বলেছে, তারা আগের সমস্ত পরোক্ষ আলোচনার ব্যাপারে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রতিক্রিয়ায় নমনীয় এবং ইতিবাচক মনোভাব দেখিয়েছে। কিন্তু ইসরায়েল এমন আলোচনার ফাঁকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে।
বিবৃতিতে বলা হয়, হামাস এবং ফিলিস্তিনের অন্যান্য দল আলোচনা চালিয়ে যাওয়ার মধ্যেই ‘আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন, হত্যা, অবরোধ ও গণহত্যা’ অব্যাহত রাখার এমন নীতি মেনে নেবে না।
ইসরায়েলের সরকারি সম্প্রচার কেন্দ্র কান মঙ্গলবার জানিয়েছে, হামাসের সাথে বন্দী বিনিময় এবং গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা পুনরায় শুরু করার জন্য ইসরায়েল কাতার ও মিশরের কাছে দেশটির প্রস্তাবসহ একটি নথি হস্তান্তর করেছে।
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলের হামলার পর ইসরায়েল ও হামাসের মধ্যে সর্বশেষ দফার পরোক্ষ আলোচনা স্থবির হয়ে পড়ে। এই মাসের গোড়ার দিকে মিশর দুই দিনের এই আলোচনার আয়োজন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST