৩১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রুয়েটে বৃহস্পতিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী কনস্ট্রাকশন কার্নিভাল ১.০

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃহস্পতিবার ৩০ ও ৩১ মে দুই দিনব্যাপী কনস্ট্রাকশন কার্নিভাল ১.০ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের উদ্যোগে কনস্ট্রাকশন কার্নিভাল ১.০ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বেলুন ও পায়রা উড়িয়ে এই র‌্যালির উদ্বোধন করেন তিনি।
বর্ণাঢ্য র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ করে রুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে এসে শেষ হয়। র‌্যালি শেষে কনস্ট্রাকশন কার্নিভাল ১.০ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, হাউজ এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আশরাফুল আলম, রিভার রিসার্চ ইনস্টিটিউট ফরিদপুরের পরিচালক পিন্টু কানুনগোয়, রুয়েটের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন। এতে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী আয়োজিত এই কার্নিভালে ওয়ার্কশপ, ক্যাড এক্সপার্ট কনটেস্ট, রেন্ডার র‌্যামপেজ, মেকামাইন্ড, আইডিয়া কনটেস্ট, পোস্টার প্রেজেন্টেশন, স্মার্ট ম্যানেজমেন্ট মাইস্ট্রো, অর্চি ক্যাপচার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হবে। কার্নিভালে রুয়েট, বুয়েট, কুয়েট, ডুয়েট, আইইউটি, পাবিপ্রবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক গবেষক ও শিক্ষার্থী এতে অংশ নেয়।
দুই দিনব্যাপী আয়োজিত কনস্ট্রাকশন কার্নিভাল ১.০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (৩১ মে ) বিকালে বিইসিএম বিভাগে অনুষ্ঠিত হবে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সমাপনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বিইসিএম বিভাগের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১০

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১২

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৩

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৪

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৫

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৬

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৭

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৮

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১৯

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST