৩১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

লালপুর মাদ্রাসার সভাপতি মাসিক বেতন বিলে স্বাক্ষর না করায় শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবন

স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ী দাখিল মাদ্রাসার সভাপতি মোর্শেদ কাজল রনি শিক্ষকদের মাসিক বেতন বিলে স্বাক্ষর না করায় গত এপ্রিল মাসের বেতন তুলতে পরেননি শিক্ষক-কর্মচারীগণ। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ওি মাদ্রাসার ২১ জন শিক্ষক ও কর্মচারী।
জানা গেছে,সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমুহের ( মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগনের প্রতি মাসের বেতর-ভাতাদির সরকারি অংশের ৪ টি চেক অনুদান বন্টনকারী অগ্রনী ও রুপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়
এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে প্রতি মাসের ০৩ থেকে ০৭ তারিখের মধ্যে প্রেরণ করা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে এপ্রিল-২০২৪ মাসের চেক ও প্রেরন করা হয়েছিল। কিন্তু মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বেতন বিলে স্বাক্ষর না করায় শিক্ষকদের বেতন বিল ব্যাংকে জমা দিতে পারেননি মাদ্রাসা সুপার অজিফা খাতুন। একারণে আজ পর্যন্ত ব্যাংক থেকে টাকা উত্তলোন করতে পরেননি শিক্ষক-কর্মচারীগণ।
ফলে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন এবং চরম হতাশা ও বিপাকে পড়েছেন তারা।
ওই মাদ্রাসার শিক্ষক আতাউর রহমান জানান,প্রতি মাসের ৩ থেকে ৭ তারিখের মধ্যে ব্যাংক হিসাবে চলে আসে বেতনের টাকা। বেতনের ওই টাকায় কোনোরকমে সংসার চলে। ঐ টাকায় চলে সংসারের যাবতীয় খরচ,ওষুধ কেনা ও ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ। মাসের শেষে এসেও বেতন না পাওয়ায় বহু কষ্টে আছি বলে জানান তিনি। মাদ্রাসার সুপারও কোনো সমাধান দিতে পারছেন না। অপর শিক্ষিকা মাহমুদা খাতুন বলেন,প্রায় ৩০ কি:মি: দুর থেকে মাদ্রসায় ক্লাস করি। আমার যাতায়াতে প্রতিদিন ১০০ টাকার মতো খরচ হয়। এখন আমার যাতায়াত খরচ জোগান দেয়া কষ্ট হয়ে উঠছে।
ওই মাদ্রাসার একাধিক শিক্ষক জানান,সুপারের সাথে সভাপতির ব্যক্তিগত কিছু বিষয় থাকতে পারে একারনে শিক্ষকরা কেন বেতন না পেয়ে কষ্ট করবে। এবিষয়ে পরিচালনা কমিটিও কোনো সমাধান দিতে পারছেন না।
এবিষয়ে মাদ্রাসার সুপার অজিফা খাতুন বলেন,আমি কর্মচারীকে দিয়ে বেতন বিল নিয়ে স্বাক্ষরের জন্য একাধিক বার সভাপতির নিকট পাঠিয়েছি। তিনি বেতন বিলে স্বাক্ষর না করে ফিরিয়ে দিয়েছেন এবং সে বেতন বিলে স্বাক্ষর করবে বলে ছাপ জানিয়েছেন।
এ নিয়ে কথা হয় সভাপতি মোরশেদ কাজল রনির সঙ্গ। তিনি বলেন,এ বিষয়ে মাদ্রাসা সুপারের সঙ্গে আমার হিসাব আছে। আপনি আমার সঙ্গে কথা না বলে সুপারের সঙ্গে কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন,এবিষয়ে সভাপতির সঙ্গে যোগাযোগ করে স্থানীয় ভাবে নিরসন করার পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST