৫ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

অনলাইন ডেস্ক : লোহিত সাগরে আরও একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ নিয়ে অন্তত আটটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

বুধবার (০৫ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুথিরা জানিয়েছে, ইয়ানবু উপকূলের কাছে লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের তেলবাহী ট্যাংকার ওয়াফাতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুনঃ   পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ট্যাংকারটিতে ‘নির্ভুলভাবে’ আঘাত হেনেছে। এই হামলা ছিল সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির সামুদ্রিক অবরোধ এবং ‘অবরোধের বদলে অবরোধ’ কৌশলের অংশ।

সারি বলেন, এ হামলার মাধ্যমে ২২ জুলাই অবরোধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটটি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া ২৯টি সৌদি তেলবাহী ট্যাংকারকে লোহিত সাগর ও আরব সাগর হয়ে চলাচল করতে বাধা দেওয়া হয়েছে অথবা সেগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

হুথিদের এ মুখপাত্র বলেন, বাব এল-মান্দেব প্রণালিতে গোষ্ঠীটির অবরোধ সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ কারণে সৌদি আরব তাদের তেলবাহী ট্যাংকারগুলোকে উত্তর লোহিত সাগরের দিকে ঘুরিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ   ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা : মূল বিরোধপূর্ণ বিষয়গুলো

তিনি বলেন, ফলাফল যাই হোক না কেন, সামুদ্রিক প্রবেশপথ বন্ধ করতে এবং সৌদি তেলবাহী ট্যাংকারগুলোর চলাচল ঠেকাতে লোহিত সাগরে হামলা অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ হামলা আরও তীব্র করা হবে।

আনাদোলু জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১০

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১২

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৩

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৪

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৫

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৬

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৭

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৮

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১৯

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST