২৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ছবি : ভিডিও থেকে নেওয়া

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট কোনো স্বল্পমেয়াদি বা জোড়াতালির বাজেট নয়; বরং বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও নিজের পায়ে দাঁড় করানোর একটি সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

আজ শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে সমালোচনা হলেও বর্তমানে অনেকেই এ ধরনের কর্মসূচির প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন। বাজেটে অন্তর্ভুক্ত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে প্রতি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা প্রদান শুধু আর্থিক সহায়তা নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ। এ অর্থ প্রান্তিক মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রামের মুদি দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকানসহ ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে এবং শহর-গ্রামের অর্থনৈতিক বৈষম্য কমাতেও সহায়ক ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ   তানোরে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ইয়াসের খান চৌধুরী বলেন, ডিজিটাল যুগে গুজব ও অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টির অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা আরো জোরদার করা এবং গণসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জীবপ্রেম জাগ্রত করতে মন্ত্রণালয় বিভিন্ন শর্ট ফিল্ম, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক রিলস এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে, যা তরুণদের ইতিবাচক মানসিক বিকাশে ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ   জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

ইয়াসের খান চৌধুরী আরো বলেন, সাধারণ মানুষের বিনোদনের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে দেশের কোটি কোটি মানুষ প্রায় বিনামূল্যে বিশ্বকাপের খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার একটি মানবিক, সচেতন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রস্তাবিত বাজেট সেই লক্ষ্য বাস্তবায়নের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST