২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচন।ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ জুন শনিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ন ভোট প্রদানের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।

বৃহস্পতিবার দিনব্যাপী নির্ধারিত সময়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের পর যথাযথভাবে তা জমা দেন। একই সাথে রাত ১০টার মধ্য প্রার্থীতা প্রত্যাহারের সময় বেঁধে দেয় নির্বাচন কমিশন। জানা গেছে, বিভিন্ন পদে মোট ১০টি মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়া হয়েছে।

এর মধ্যে সভাপতি পদে সামাদ খান, সহ-সভাপতি পদে শাহিন খান ও কাবিল হোসেন, সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ ও শহিদুল ইসলাম দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান ও সোহাগ আলী, অর্থ সম্পাদক পদে মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন এবং নির্বাহী সম্পাদক পদে রাশেদুর রহমান রাসেল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু বলেন, মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সেইসাথে প্রার্থীতা প্রত্যাহারের সময়ও শেষ হয়েছে। নির্ধারিত সময়ে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তিনি আরও জানান, আগামী ২৭ জুন শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের মাধ্যমে সংগঠনের সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।

আরও পড়ুনঃ   ‘গণপিটুনি’র ব্যাপারে নিজের মন্তব্য জানালেন উপদেষ্টা নাহিদ

এদিকে নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরাও নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী নেতৃত্ব নির্বাচিত হবে, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST