২০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীর তিন উপজেলায় ভোট কাল

স্টাফ রিপোর্টার : আগামীকাল মঙ্গলবার (২১ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহী’র পুঠিয়া, দুর্গাপুর এবং বাগমারা এই তিনটি উপজেলায় মোট ২৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় মোট ২৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য মতে, দ্বিতীয় ধাপে পুঠিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৮টি, ভোট কক্ষ ৫ শত ১৩টি এবং মোট ভোটার ১ লক্ষ ৮১ হাজার ৯ শত ৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৮ শত ৬২ জন ও নারী ভোটার ৯০ হাজার ১ শত ৩৬ জন।

আরও পড়ুনঃ   ঈদুল আজহা : ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি আজ

দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৭টি, ভোট কক্ষ৪ শত ৭২টি। মোট ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৯ শত ৩২ জন। এ উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১ জন ও নারী ভোটার ৭৯ হাজার ৮ শত ৮১ জন।

অন্যদিকে বাগমারা উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী থাকায় তাকে গত ৩০ এপ্রিল তারিখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১ শত ২২টি, ভোট কক্ষ ৭ শত ৪৭টি। মোট ভোটার ৩ লক্ষ ১০ হাজার ৯ শত ৭১ জন। এ উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৫ শত ৮২জন ও নারী ভোটার ১ লক্ষ ৫৪ হাজার ৩ শত ৮৯ জন।

আরও পড়ুনঃ   জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করুন, পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

ওই দিন সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হবে। ব্যালট পেপারের মাধ্যমে সম্পূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

১০

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

১১

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

১২

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

১৩

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

১৪

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

১৫

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

১৬

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১৭

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

১৮

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

১৯

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল

২০

Design & Developed by: BD IT HOST