৩১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ইজতেমা ময়দানে বৃহৎ জুমার জামাত আদায়

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার দেশের সবচেয়ে বড় জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। বেলা ১টা ৪৩ মিনিটে শুরু হওয়া খুতবা শেষ হয় বেলা ১টা ৫১ মিনিটে। পরে ইজতেমা ময়দানের নামাজের মঞ্চ থেকে জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহম্মেদ।

ইজতেমা ময়দানের লোক ছাড়াও গাজীপুর ও আশপাশের এলাকার লাখো মানুষ জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দান, আশপাশের সড়ক ও ভবনের ছাদে অবস্থান নেন।

জুবায়ের অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জুমার নামাজ শেষ হয়েছে। ধারাবাহিকভাবে বয়ান চলবে। আজও অনেক মুসল্লি ময়দানে আসছেন। মুসল্লিতে ময়দান পরিপূর্ণ।

আরও পড়ুনঃ   তিন লিগের জন্য কোটি টাকার স্পন্সর পেল বিসিবি

আজ শুক্রবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান। বাদ জুমা বয়ান করবেন জর্ডানের মাওলানা শেখ উমর খাতিব। বাদ আসর বাংলাদেশের মাওলানা জুবায়েরের বয়ান করার কথা রয়েছে। এ ছাড়া বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট। আজ সকাল সাড়ে ১০টায় তালিম দেন মাওলানা জিয়াউল হক।

আরও পড়ুনঃ   একদিনে ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, শনাক্ত ৯৯০

আগামী ২ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজামের (জুবায়ের অনুসারী) দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হবে। আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন দিল্লির মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST