১৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

সমাজতান্ত্রিক চেতনাবোধ সম্পন্ন গণতান্ত্রিক দেশ হবে বাংলাদেশ -পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো: আব্দুল ওয়াদুদ, এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাষ্ট্র স্বাধীন করেছিল মানুষের কল্যাণের জন্য। তিনি চেয়েছিলেন একটি সমাজতান্ত্রিক চেতনাবোধ সম্পন্ন গণতান্ত্রিক দেশ হবে বাংলাদেশ; যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিমসহ সকল ধর্মের মানুষ সমান অধিকার পাবে।

শনিবার ১৮ মে বিকালে রাজশাহী পুঠিয়া উপজেলার ধোপাপাড়া কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বিআরডিবির উদ্যোগে সমবায়ভিত্তিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ও সমবায়ী কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়ার অনুমোদন

প্রতিমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশ সমবায় ভিত্তিক উন্নয়ন করছে। তারা সরকারের সহযোগিতা নেয় না। তাদের নিজস্ব ফার্ম, যন্ত্রপাতি আছে। তারা নিজেরাই স্বয়ংসম্পন্ন। কোরিয়া, ভিয়েতনাম আমাদের আইডিয়া ব্যবহার করে নিজেদের পরিবর্তন করে ফেলেছে অথচ আমরা আগের জায়গায় রয়েছি।

তিনি বলেন, বঙ্গবন্ধু সংবিধান রচনার সময় বলেছিলেন, “সং্িবধানের ভিত্তি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ ও ধমনিরপেক্ষতা।” তিনি কিন্তু সমাজতন্ত্র বাদ দেননি। সমাজতন্ত্র ছাড়া পৃথিবীর ্আপামর জনগণের কল্যাণ হতে পারে না।
তিনি আরও বলেন, যাদের জমি আছে শুধু তারাই সমবায়ী হবে এমনটি নয়, যাদের জমি নেই লেবারের কাজ করে তারাও সমবায়ী হতে পারবে। বঙ্গবন্ধুর স্বপ্নের মডেল ভিলেজ (গ্রাম) তৈরি করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
বিআরডিবির মহাপরিচালক আব্দুল গাফ্ফার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, বিআরডিবির উপপরিচালক মোঃ জাকির ইসলাম। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST