২ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

আইপিএল নিয়ে নতুন পরিকল্পনা ভারতীয় বোর্ডের

অনলাইন ডেস্ক : দিন দুয়েক আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরো একটি সফল আসর। আর পরের আসরের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতি বছর আইপিএলের সময় এক বা একাধিক ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। আবার অত্যধিক গরমে সমস্যা হয় ক্রিকেটারদের। ফলে আইপিএল শুরুর সময় পরিবর্তনের কথা ভাবছে বোর্ড।

২০২৬ সালের আইপিএল শুরু হয়েছিল ২৮ মার্চ। ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। আরও কয়েকটি ম্যাচে প্রভাব ফেলেছে বৃষ্টি। বাকি সময়ে গরমে সমস্যা হয়েছে ক্রিকেটারদের। বিশেষ করে দুপুরের খেলায় ক্রিকেটাররা চোটে পড়েছেন বেশি। গরমে গ্যালারিতে বসে খেলা দেখতে সমস্যা হয়েছে দর্শকদেরও।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সবদিক বিবেচনায় আইপিএল শুরুর সময় পরিবর্তনের কথা ভাবছে বোর্ড। টুর্নামেন্ট আরও আগে শুরুর কথা ভাবছে তারা। ‘হিন্দুস্তান টাইমস’-কে বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া বলেন, ‘মাঝে বিরতির জন্য গত বছর আইপিএল এক সপ্তাহ বাড়াতে হয়েছিল। এ বারও আসর ৩১ মে পর্যন্ত চলেছে। কয়েকটা জায়গায় অত্যধিক গরম ও বৃষ্টির প্রভাব পড়েছে। তাই ভাবছি, যদি আরও ১৫ দিন আগে আসর শুরু করা যায়, তাহলে ভালো হবে।’

শাইকীয়া জানিয়েছেন, আগে শুরু করলে আগে আসর শেষ হবে। তাতে গরম ও বৃষ্টির প্রভাব কিছুটা কমবে। তিনি বলেন, ‘এ বার ২৮ মার্চ থেকে শুরু হয়েছে। পরের বছর চেষ্টা করব, ১৫ মার্চ শুরু করার। তা হলে ১৫ মে-র মধ্যে আইপিএল শেষ হয়ে যাবে। মে মাসের শেষের দিকে বৃষ্টির আশঙ্কা বেশি থাকে। সেই সময় গরমও বাড়ে। তার প্রভাব ক্রিকেটার ও দর্শকদের উপর পড়ে। সেটা আর পড়বে না। তবে আপাতত সব ভাবনার পর্যায়ে আছে। এখনও কিছু ঠিক হয়নি।’

আরও পড়ুনঃ   ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

তবে এখনই আইপিএল আরও বড় হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন শাইকীয়া। তিনি বলেন, ‘লিগ আরও লম্বা হওয়ার সম্ভাবনা এখন নেই। কারণ, দল বাড়াতে গেলে বা ম্যাচের সংখ্যা ৭৪ থেকে ৯৪ করতে হলে অনেক কিছু মাথায় রাখতে হবে। আন্তর্জাতিক সূচিও রয়েছে। ফলে আমাদের উপরই পুরোটা নির্ভর করছে না। ২০২৭ সালের পর এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১০

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১১

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৩

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৫

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৭

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৮

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৯

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

২০

Design & Developed by: BD IT HOST