১৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

হারিয়ে যাওয়া অভিমানী কিশোরী উদ্ধার

ছবি: বাবা-মায়ের সাথে উদ্ধারকৃত কিশোরী

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিমানী এক নিখোঁজ কিশোরীকে বগুড়া থেকে উদ্ধার করেছে শাহমখদুম থানা পুলিশ। ঐ কিশোরী গত ১৬ মে ২০২৪ শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।

উদ্ধারকৃত কিশোরী মোসা: আসমানী আক্তার রাত্রি (১৩) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়ার মো: চাঁদ ইসলামের মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, আসমানী আক্তার রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়ার একটি স্কুলে পড়ালেখা করে। সে গত ১৬ মে ২০২৪ সকাল সাড়ে ৮ টায় মায়ের উপর অভিমান করে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু বাড়ি ফেরার সময় পার হয়ে গেলেও বাড়ি ফিরে না আসলে তার মা-বাবা আশপাশ এলাকাসহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তাকে কোথাও না পেয়ে কিশোরীর মা শাহমখদুম থানায় একটি নিখোঁজ জিডি করেন।

আরও পড়ুনঃ   ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২ জন নিহত : ত্রাণ প্রতিমন্ত্রী

আরএমপি’র শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নুর আলম সিদ্দিকী নিখোঁজ শিশুকে দ্রুত উদ্ধারের নির্দেশ প্রদান করেন।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: আমিনুল ইসলাম ও তার টিম আসমানীকে উদ্ধারে অভিযান শুরু করেন। পরবর্তীতে শাহমখদুম থানা পুলিশ আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে বগুড়া সদর থানা এলাকা হতে গতকাল ১৭ মে ২০২৪ তার এক আত্মীয়ের বাড়ি থেকে আসমানী আক্তারকে উদ্ধার করে।

আরও পড়ুনঃ   নারী কেলেঙ্কারির ভিডিও ভাইরাল, ওসি ক্লোজড

আসমানী আক্তারকে ফিরে পেয়ে তার মা-বাবা অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মেয়েকে ফিরে পেয়ে তারা আরএমপি’র শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আসমানীর বাবা জানায়, তার মেয়ে মায়ের উপর অভিমান করে কাউকে কিছু না বলে তার দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়ি বগুড়ায় যায়।সেখানে গিয়ে সে মোবাইল ফোন বন্ধ করে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST