২৯ মে ২০২৬
অনলাইন সংস্করণ

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

অনলাইন ডেস্ক : ঈদের দিন মুক্তি পেয়েছে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি দর্শকের মাঝে ইতিবাচক সাড়া দেখা গেছে। আর তা নিয়ে বেশ আশাবাদী সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিনেমাটি নিয়ে এক অভিনব চ্যালেঞ্জ ও বড় ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেন, এবারের ঈদের সেরা সিনেমা হবে ‘মাসুদ রানা’।

আরও পড়ুনঃ   মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

দর্শকদের উদ্দেশে একটি ব্যতিক্রমী চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আব্দুল আজিজ বলেন, চ্যালেঞ্জ একটাই, যদি কারো কাছে ছবি খারাপ লাগবে, জাস্ট টিকিটের পেছনে নাম এবং আপনার বিকাশ নম্বর লিখে জাজ মাল্টিমিডিয়ার ঠিকানায় পাঠিয়ে দিবেন, টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। জাজ-এর এড্রেস কোথায় পাবেন? গুগলে।

সিনেমার প্রধান চরিত্রগুলোতে নতুন অভিনেতা-অভিনেত্রী থাকা প্রসঙ্গে এই প্রযোজক বলেন, আমাদের সিনেমায় নতুন নায়ক-নায়িকা কাজ করেছেন। নতুন হওয়ার কারণে হয়তো শুরুর দিকে তারা কিছুটা কম প্রাধান্য পাবেন। তবে জাজ মাল্টিমিডিয়ার ওপর মানুষের একটা দীর্ঘদিনের ভরসা আছে। সেই ভরসার জায়গা থেকেই আমি বলছি, এই ছবি যদি এই ঈদের সেরা ছবি না হয়, তবে জাজ মাল্টিমিডিয়া আর কোনোদিন সিনেমা বানাবে না এবং আমিও আর কোনোদিন সিনেমা তৈরি করব না।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশ

মুক্তির প্রথম দিনে দর্শক উপস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে আব্দুল আজিজ জানান, প্রথম দিনের টিকিট বিক্রি নিয়ে তারা পুরোপুরি সন্তুষ্ট এবং পরবর্তী দিনের অগ্রিম বুকিং তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১০

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১১

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

১২

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১৩

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১৪

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৫

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১৬

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৭

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৮

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৯

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST