১৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারে: এমপি বাদশা

স্টাফ রিপোর্টার : রাজশাহী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা একটি স্বাধীন, সার্বভৌম, অসাম্প্রদায়িক বাংলাদেশ পেয়েছি। আর এ দেশ একক কোন সম্প্রদায়ের মাধ্যমে স্বাধীন হয় নি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের শ্রেণি-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীন করেছেন। ধর্মনিরপেক্ষ এ দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে রুপান্তরের জন্য নানা সময়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। সবকিছু মোকাবিলা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সকল ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে, কোন ধরণের বাঁধা-বি্ঘ্ন ছাড়া’। আমি এ আসনের এমপি, আমার নৈতিক দায়িত্ব হচ্ছে, যে যে ধর্ম পালন করবে, তারা যেন শান্তিপূর্ণভাবে তা করতে পারে, তা নিশ্চিত করা। বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবেই পালন করতে পারে।
বুধবার (১৫ মে) বিকেলে রাজশাহী নগরীর আলুপট্টি সংলগ্ন পদ্মার চরে চড়ক মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাননীয় সাংসদ। এরআগে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন তিনি।
পদ্মা সর্বজনীন শিবমন্দির এ মেলার আয়োজন করে। শিবপূজা ও হাজরা পূজা উদযাপনে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাননীয় সাংসদ আরও বলেন, আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি, সকল ধর্মের মানুষ যেন তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। এক্ষেত্রে তারা সকল ধরণের সহযোগিতা করবে এবং তারা সহযোগিতা করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শরৎচন্দ্র সরকার, পরিষদের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক রুদ্র ধরসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST