১০ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীতে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক। কনফারেন্সটি সঞ্চালনা করেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ।

কনফারেন্সে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের প্রতিনিধি ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), সহকারী পুলিশ কমিশনার, মহানগরের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), র‍্যাব-৫ এর সহকারী অধিনায়ক, বিজিবির ১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর কর্মকর্তা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের প্রতিনিধিসহ সকল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক, রাজশাহী সদর ও পবা পারিবারিক আদালতের বিচারকসহ বিচার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   শিবগঞ্জ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ পাথরভর্তি ভারতীয় ট্রাক জব্দ

সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক বলেন, বিচারপ্রার্থী মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কনফারেন্সে আলোচনায় উঠে আসে মামলা নিষ্পত্তির গতি বাড়ানো, তদন্ত কার্যক্রমের মান উন্নয়ন, আদালতে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনের কার্যকর পদ্ধতি এবং বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নানা বিষয়। এ সময় বিচারিক কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুনঃ   কারাগার ভেঙে পলাতক ২৫ মামলার আসামি গ্রেপ্তার

সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বলেন, বিচারক সংকট থাকা সত্ত্বেও রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অধিকসংখ্যক মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সামারি ট্রায়াল পরিচালনার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

এ সময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হকের নেতৃত্বে আদালতের কার্যক্রম গতিশীল হওয়ায় তার ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST