৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কারাগার ভেঙে পলাতক ২৫ মামলার আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: কুষ্টিয়া জেলা কারাগার ভেঙে পালানো ২৫ মামলার আসামি সামিরুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় ঝিনাইদহের শৈলকূপা থানার ধর্মপাড়া এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সামিরুল মণ্ডল কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ২৫টি মামলা রয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙে সামিরুলসহ ৯৮ জন কারাবন্দি পালিয়ে যান। মঙ্গলবার রাত দেড়টার দিকে ঝিনাইদহের শৈলকূপা থানাধীন ধর্মপাড়া এলাকা থেকে আলোচিত পলাতক আসামি সামিরুল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম

কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান বলেন, গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে র‍্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় মঙ্গলবার রাত দেড়টায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ধর্মপাড়া এলাকা হতে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামি সামিরুল মণ্ডলের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা, ১৮টি মারামারি মামলা, একটি অস্ত্র মামলা, একটি বিস্ফোরক আইনে মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলাসহ মোট ২৫টি মামলা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ   আরএমপি'র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

র‍্যাব কমান্ডার ইলিয়াস খান আরও বলেন, জেল পলাতক বাকি কারাবন্দিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST