২০ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

অনলাইন ডেস্ক : রমজান মাসের প্রথম দিনে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির একটি বাসভবনে বিস্ফোরণ ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৬ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। হতাহতদের মধ্যে শিশু ও নারীরাও আছেন এবং আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে করাচির সোলজারবাজার এলাকায় ঘটেছে এ ঘটনা। স্থানীয় প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে সিন্ধ প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের করাচি শাখার প্রধান হাসান খান এএফপিকে বলেন, ভোর চারটার দিকে তিনতলা ভবনটিতে বসবাসকারী লোকজন যখন সেহরির আয়োজন করছিলেন, সে সময়েই ঘটে বিস্ফোরণ। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর ধাক্কায় ভবনটি ধসে পড়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীর ছয় আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১৯

“প্রাথমিকভাবে আমরা ধারণ করছি যে সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তবে তদন্ত করা হলে প্রকৃত কারণ জানা যাবে।”

এদিকে সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার জন্য হাসপাতাল কৃর্তপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

এর আগে গত জুলাই মাসে করাচির উপশহর লিয়ারিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ধসে পড়েছিল একটি ৫ তলা ভবন। এ ঘটনায় ২৭ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন আরও ১০ জন।

করাচির অনেক ভবন ঝুঁকিপূর্ণ। নগর প্রশাসন ইতোমধ্যে শহরের প্রায় ৬০০ ভবনকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে। নগর প্রশাসনের বক্তব্য, তালিকায় থাকা এ ভবনগুলো খুব দুর্বলভাবে তৈরি এবং যে কোনো সময় এগুলো ধসে পড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST