৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

গণগ্রন্থাগার চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার।

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস। ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার । উদ্বোধন শেষে গণগ্রন্থাগার চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় টুকটুক তালুকদার বলেন, বর্তমান সময়ে আমরা কেউ বই হাতে নিতে অভ্যস্ত নই। লাইব্রেরিগুলোতে দেখা যায় পাঠকের খুব অভাব। একসময় দেখা যেত লাইব্রেরিতে পাঠকে ভরপুর থাকতো। এখন পাঠকের অভাবে লাইব্রেরিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটা লাইব্রেরির জন্য প্রয়োজন হচ্ছে পাঠক সেটা কিন্তু নেই। বর্তমান তরুণ প্রজন্ম বই পড়ে ঠিকই কিন্তু সেটা মোবাইলে পিডিএফ ডাউনলোড করে বা অডিও বুকের সাহায্যে বা আরও ডিজিটাল কোনো মাধ্যমে। এতে তারা জ্ঞান অর্জন করছে ঠিকই কিন্তু পুরাতন ও নতুন বইয়ের যে গন্ধ সেটা আমরা অনুভব করছি না, হৃদয়ে ধারণ করছি না, আমাদের হৃদয়কে স্পর্শ করছে না বই।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

তিনি বলেন, আস্তে আস্তে আমাদের কাছ থেকে মানবিকতা, মূল্যবোধ সরে যাচ্ছে। তার এটাও একটা কারণ হতে পারে যে, বই থেকে ও বই পড়া থেকে আমরা দূরে সরে যাচ্ছি। বইয়ের সাথে সম্পৃক্ততা ও বইয়ের সাথে যে বন্ধন সেটা পুনরায় ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, বই পড়তে সকলকে সচেতন করতে হবে। বইয়ের যে আকুলতা ও ব্যাকুলতা সেটা যেন আমাদের মধ্যে আবার ফিরে আসে এবং বই যেন আমাদের শ্রেষ্ঠ বন্ধু হয়। বিভিন্ন অনুষ্ঠানে বন্ধুবান্ধব এবং প্রিয়জনকে বই উপহার দেওয়ার যে প্রবণতা সেটা যেন আবার ফিরে আসে। বইকে আমরা সকলে যেন আবার প্রাণের বন্ধন হিসেবে নিয়ে নিয়। বইকে আমরা আরও কাছে নিয়ে আসি। বইকে যত কাছে নিয়ে আসব ততো আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে এবং আমরা একজন মানবিক মানুষ হতে পারব। রাজশাহী কলেজের লাইব্রেরিয়ান আব্দুল্লাহ আল বশির মূখ্য আলোচক হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন।

আরও পড়ুনঃ   মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

রাজশাহী সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মো. রোকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের লাইব্রেরিয়ান মাহবুবুল আলম, রাজশাহী মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান জিল্লুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সিটি কলেজের লাইব্রেরিয়ান মো. ওয়াহিদুল ইসলাম। সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সরকারি-বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST